July 26, 2026, 10:49 pm
শিরনাম :
রাজবাড়ীতে আর্থিক প্রতারণার প্রতিবাদে ও টাকা ফেরতের দাবিতে মানববন্ধন পাথরঘাটায় জেলের ছদ্মবেশী সাংবাদিকের কাছ থেকে নৌ পুলিশের চাঁদা গ্রহণের ভিডিও ভাইরাল বাংলাদেশ প্রেসক্লাব ইউএইর সভাপতিতে সংবর্ধনা ঝালকাঠি জেলা পরিষদে মানবিকতার অনন্য দৃষ্টান্ত তালা হাসপাতালের ডাক্তার ও কর্মচারী সাসপেন্ড খালিয়াজুড়ির মেন্দিপুর ইউনিয়ন ভূমি অফিসে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ জামালপুরে ব্যবসায়ীদের মানববন্ধন বান্দরবানে সদর ইউনিয়ন পরিষদে প্রশাসনিক ক্ষমতা পেলেন কৃষি কর্মকর্তা চাঁপাইনবাবগঞ্জে সবুজ বাংলাদেশ গড়ার উদ্যোগে বৃক্ষমেলা উদ্বোধন শ্যামনগরে জলাবদ্ধতায় ফসলের জমি পানিতে তলিয়ে আছে

কাঁঠালিয়ায় বিএনপির মনোনয়ন প্রত্যাশী সৈকতের উদ্যোগে খালেদা জিয়ার সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

মো. আমিনুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি 

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার ঝোঁড়খালী দরবার শরীফে মঙ্গলবার আসর নামাজ শেষে বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। এ দোয়া মাহফিলে স্থানীয় নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষের উপস্থিতি ছিল ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা গোলাম আজম সৈকত। দোয়া পরিচালনা করেন ছালেহিয়া রশিদিয়া হাফেজিয়া ও নূরাণী এতিমখানা মাদ্রাসার হযরত মাওঃ মোঃ রুহুল আমীন (আবু হুজুর)।

অনুষ্ঠানে সৈকত বলেন, দেশনেত্রী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে অসুস্থ। তাঁর দ্রুত আরোগ্য লাভের জন্য আমাদের সবাইকে দোয়া করা প্রয়োজন। মিলাদ ও দোয়ার আয়োজন করে ২নং পাটিখালঘাটা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠন। অনুষ্ঠান শেষে দেশনেত্রীর দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে বিশেষ মুনাজাত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ