September 19, 2026, 2:15 pm
শিরনাম :
সৈয়দ মঞ্জুর আহমেদ নওরোজ ও সৈয়দ ফিরোজ আহমেদের সুস্থতা কামনায় দোয়া বীর মুক্তিযোদ্ধা গেজেটে অন্তর্ভুক্তি দাবিতে অবসরপ্রাপ্ত ইপিাআর সদস্যর সংবাদ সম্মেলন ফকিরহাটে ডেঙ্গু প্রতিরোধে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে লার্ভা নিধন অভিযান সালিনাবক্সা দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার সড়ক দুর্ঘটনায় নিহত কোটালীপাড়ায় পদ্মবিলে ঘুরতে গিয়ে মাঝিদের হামলায় পর্যটক আহত গড়িয়া ঢালুয়া নবপল্লীর শিক্ষার্থী সিদ্ধিকার নৃত্য প্রতিযোগিতায় শ্রেষ্ঠত্ব অর্জন বাগমারায় ইউপি সদস্যকে মারধরের প্রতিবাদে মানববন্ধন বাগমারা উপজেলা প্রেসক্লাবের প্রধান কার্যালয় উদ্বোধন রাজশাহীতে নারীসহ সাবেক ওসি আটক কাঁঠালিয়ায় বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত

আদর্শ শিক্ষকদের শিক্ষা দান জাতি পূনর্গঠনের পথে এগিয়ে নেওয়ার শ্রেষ্ঠ উপহার -মোঃ মোবারক হোসাইন

তরফদার রবিউল ইসলাম

মোহাম্মদপুর থানার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন ও মতবিনিময়কালে এ মন্তব্য করেন তিনি।
আদর্শ শিক্ষকরা শুধু পাঠ্যসূচি শেষ করেন না-তাঁরা মানুষের অন্তর্নিহিত মানবিকতা, নৈতিকতা ও সৎ মূল্যবোধকে জাগ্রত করেন। তাঁদের প্রতিটি কথা, দিকনির্দেশনা ও প্রেরণা থেকেই জন্ম নেয় একটি জাতির ভবিষ্যতের মজবুত ভিত্তি।
ঢাকা-১৩ আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য জননেতা মোঃ মোবারক হোসাইন মোহাম্মদপুর থানার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন এবং শিক্ষকদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বলেন, “সত্য, ন্যায়, নৈতিকতা ও মানবিক মূল্যবোধের আলো শিক্ষার্থীদের হৃদয়ে প্রজ্জ্বলিত করাই একজন আদর্শ শিক্ষকের দায়িত্ব। এই শিক্ষকদের হাতেই গড়ে ওঠে ভবিষ্যৎ সমাজ; তাদের গড়ে দেওয়া প্রতিটি শিক্ষার্থীই দেশের জন্য একটি সম্ভাবনা ও আশার প্রদীপ।”
তিনি আরও বলেন, “আদর্শ শিক্ষকদের সৎ শিক্ষা ও দিকনির্দেশনাই একটি জাতিকে পূর্ণতার পথে এগিয়ে নেওয়ার শ্রেষ্ঠ উপহার, যা প্রজন্ম থেকে প্রজন্মকে উন্নতির পথে নেতৃত্ব দেয়।”
বাংলাদেশ জামায়াতে ইসলামীর মোহাম্মদপুর মধ্য থানার উদ্যোগে মহানগরী মজলিসে শূরা সদস্য মোঃ মশিউর রহমানের নেতৃত্বে প্রতিনিধি দলটি মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ, মোহাম্মদপুর বালিকা উচ্চ বিদ্যালয়, বেঙ্গলি মিডিয়াম স্কুল অ্যান্ড কলেজ এবং বাইতুল ফজল মাদ্রাসা পরিদর্শন করে।
প্রধান অতিথির বক্তব্যে মোঃ মোবারক হোসাইন আরও বলেন, “বিগত সরকার শিক্ষা ব্যবস্থাকে বিপর্যস্ত করেছে। নলেজ-ভিত্তিক শিক্ষা ব্যবস্থা চালু করতে পারলে জাতি আবার দৃঢ়ভাবে দাঁড়াতে পারবে। যদি রাষ্ট্র পরিচালনার সুযোগ পায় বাংলাদেশ জামায়াতে ইসলামী, তবে শিক্ষা ব্যবস্থার সংস্কারসহ পূর্ণাঙ্গ জাতি গঠনে সর্বোচ্চ ভূমিকা রাখবে ইনশাআল্লাহ।”
শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শনকালে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৩ আসনের নির্বাচন পরিচালক ডা. মোঃ শফিউর রহমান, এডভোকেট আজহার মুন্সী, বৈজ্ঞানিক মোহাম্মদ ফজলুল হক, ইবনে সিনা ট্রাস্টের অন্যতম সদস্য মোঃ ফজলুল হক এবং বিশিষ্ট সমাজসেবক জনাব হুমায়ুন কবিরসহ জামায়াতের অন্যান্য নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ