September 21, 2026, 6:17 am
শিরনাম :
ময়মনসিংহের নাসিরাবাদ কলেজে তারুণ্যের মেলা নওহাটা পৌরসভার ৯ নং ওয়ার্ডে বিএনপি নেতার গণসংযোগ কলকাতার বাজে প্রতাপ ঘাট সহ অন্যান্য ঘাটেও চলছে বিশ্বকর্মা বিসর্জন ফরিদপুরে সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের বিরুদ্ধে মানববন্ধন চন্দ্রিমা থানায় কিশোর গ্যাং প্রতিরোধের দাবিতে এলাকাবাসীর স্মারকলিপি কাঁঠালিয়ায় মাদকসহ দুজন গ্রেপ্তার ময়মনসিংহে মাদক সম্পর্কে শিক্ষার্থীদের সচেতনায় আলোচনাসভা অনুষ্ঠিত কাঁঠালিয়ায় আদালতে মামলা চলার মধ্যেই সীমানা বেড়া ভাঙচুরের অভিযোগ অনিয়মের অভিযোগে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরে দুদকের অভিযান রাজশাহীর মোহনপুরে আনসার-ভিডিপির মাদকবিরোধী সচেতনতা সমাবেশ

মেট্রোরেলের ছাদে এক শিশু উঠে পড়ায় যাত্রি বিড়ম্বনা

ডেস্ক রিপোর্ট

রাজধানীতে মেট্রোরেলের ছাদে এক শিশু উঠে পড়ার ঘটনায় আজ রবিবার (৩০ নভেম্বর) রাত ৮টা ৫ মিনিটে জরুরি ভিত্তিতে ট্রেন চলাচল বন্ধ করে দেয় ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

সচিবালয় স্টেশনে কর্মীরা শিশুটিকে নিরাপদে নিচে নামিয়ে আটক করে প্রাথমিক জিজ্ঞাসাবাদ পরিচালনা করে।

জিজ্ঞাসাবাদে শিশু জানায়, তার নাম ইয়াছিন এবং এক ‘আংকেল’কে ৫০ টাকা দিয়ে একটি কার্ড কিনেছে। পরে ট্রেনে উঠে সুযোগ পেয়ে ছাদে চলে যায়। তবে সে নিজের বিস্তারিত পরিচয় জানাতে পারেনি। ডিএমটিসিএলের কর্তৃপক্ষ জানিয়েছে, শিশুটির বয়স আনুমানিক ১০ থেকে ১২ বছর।

প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর শিশুটিকে শাহবাগ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। পুলিশ সেখান থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে এবং তাকে সংশোধনাগারে পাঠানো হতে পারে বলেও জানা গেছে।

এদিকে রাত ৯টার পর ডিএমটিসিএল এক বিজ্ঞপ্তিতে জানায়, মেট্রোরেলের দুটি কারের মধ্যবর্তী স্থানে এক ব্যক্তি (পরবর্তীতে শিশু হিসেবে শনাক্ত) উঠে পড়ায় ৮টা ৫ মিনিট থেকে পুরো লাইন জুড়ে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়। ফলে আজকের অবশিষ্ট সময়ের জন্য আর কোনো ট্রেন চলবে না। যাত্রীদের ভোগান্তির জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।

নির্ধারিত সূচি অনুযায়ী মতিঝিল থেকে শেষ ট্রেন ছাড়ার কথা ছিল রাত ১০টা ১০ মিনিটে, এবং উত্তরা উত্তর স্টেশনে শেষ যাত্রী নামার কথা ছিল পৌনে ১১টার দিকে। তবে আকস্মিক এ ঘটনার কারণে রাত ৮টার পরই সারাদিনের মেট্রোরেল চলাচল বন্ধ হয়ে যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ