July 27, 2026, 12:33 am
শিরনাম :
রাজবাড়ীতে আর্থিক প্রতারণার প্রতিবাদে ও টাকা ফেরতের দাবিতে মানববন্ধন পাথরঘাটায় জেলের ছদ্মবেশী সাংবাদিকের কাছ থেকে নৌ পুলিশের চাঁদা গ্রহণের ভিডিও ভাইরাল বাংলাদেশ প্রেসক্লাব ইউএইর সভাপতিতে সংবর্ধনা ঝালকাঠি জেলা পরিষদে মানবিকতার অনন্য দৃষ্টান্ত তালা হাসপাতালের ডাক্তার ও কর্মচারী সাসপেন্ড খালিয়াজুড়ির মেন্দিপুর ইউনিয়ন ভূমি অফিসে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ জামালপুরে ব্যবসায়ীদের মানববন্ধন বান্দরবানে সদর ইউনিয়ন পরিষদে প্রশাসনিক ক্ষমতা পেলেন কৃষি কর্মকর্তা চাঁপাইনবাবগঞ্জে সবুজ বাংলাদেশ গড়ার উদ্যোগে বৃক্ষমেলা উদ্বোধন শ্যামনগরে জলাবদ্ধতায় ফসলের জমি পানিতে তলিয়ে আছে

গোপালগঞ্জ-১ আসনে সেলিমুজ্জামান সেলিমের নির্বাচনী প্রচারণায় তাঁর সহধর্মিনী

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জ-১ আসনে সেলিমুজ্জামান সেলিমের নির্বাচনী প্রচারণায় তাঁর সহধর্মিনী

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গোপালগঞ্জ-১ (কাশিয়ানী-মুকসুদপুর) আসনে ধানের শীষের পক্ষে নির্বাচনী প্রচারণা দিন দিন আরও জোরদার হচ্ছে। মাঠে নামছেন বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম এবং তাঁর পরিবারের সদস্যরাও।

শনিবার (২৯ নভেম্বর) বিকেলে কাশিয়ানী বাজার, খায়েরহাট, গুচ্ছগ্রামসহ বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ, গণসংযোগ ও ভোট প্রার্থনার কর্মসূচি পরিচালিত হয়। জনগণের বাড়ি বাড়ি গিয়ে ধানের শীষে ভোট ও দোয়া কামনা করেন নেতাকর্মীরা।

এই গণসংযোগে নেতৃত্ব দেন সেলিমুজ্জামান সেলিমের সহধর্মিনী এবং দৈনিক জনকন্ঠের অনলাইন ও ডিজিটাল প্ল্যাটফর্মের উপদেষ্টা, বিশিষ্ট লেখক, রাজনৈতিক বিশ্লেষক সাবরিনা বিনতে আহমেদ।

নারী নেতৃত্বের শক্তিশালী উপস্থিতি প্রচারণায় নতুন উদ্দীপনা যোগ করেছে বলে মনে করছেন স্থানীয়রা।

সাবরিনা বিনতে আহমেদ বলেন, “আমার স্বামী সেলিমুজ্জামান সেলিম সবসময় মানুষের পাশে থাকতে বিশ্বাস করেন। তিনি, জনগণের সেবক হিসেবেই কাজ করে যেতে চান। আপনারা ধানের শীষে ভোট দিয়ে তাকে জনসেবার সুযোগ দিন। আপনাদের আস্থা ও ভালোবাসাই আমাদের শক্তি।”

তিনি আরও বলেন, “গণতন্ত্র ও মানুষের অধিকার আদায় করতে বিএনপি মাঠে আছে, থাকবে। এ এলাকার উন্নয়ন, শিক্ষার প্রসার, স্বাস্থ্যসেবার নিশ্চয়তা এবং যুব সমাজের কর্মসংস্থান সৃষ্টিতে সেলিমুজ্জামান সেলিমের রয়েছে সুস্পষ্ট পরিকল্পনা। পরিবর্তনের প্রত্যাশায় আপনাদের ভোট অত্যন্ত মূল্যবান।”

এ সময় কাশিয়ানী উপজেলা মহিলা দলের সভাপতি শেখ শিলা, সাধারণ সম্পাদক ফারজানা পপি, উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক মো. বিলাল হোসেন খান, উপজেলা যুবদলের আহ্বায়ক মুন্সী মো. এনামুল হক শিমুল, সদস্যসচিব মো. আরিফুল ইসলাম পাবেল, উপজেলা ছাত্রদলের সভাপতি আমিরুল ইসলাম সোহেল, কাশিয়ানী সদর ইউনিয়ন মহিলা দলের নেত্রী ইরিন জামান ইরাসহ বিভিন্ন ইউনিয়ন মহিলা দলের নেতৃবৃন্দ ও বিএনপি’র সকল অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ