July 27, 2026, 12:41 am
শিরনাম :
রাজবাড়ীতে আর্থিক প্রতারণার প্রতিবাদে ও টাকা ফেরতের দাবিতে মানববন্ধন পাথরঘাটায় জেলের ছদ্মবেশী সাংবাদিকের কাছ থেকে নৌ পুলিশের চাঁদা গ্রহণের ভিডিও ভাইরাল বাংলাদেশ প্রেসক্লাব ইউএইর সভাপতিতে সংবর্ধনা ঝালকাঠি জেলা পরিষদে মানবিকতার অনন্য দৃষ্টান্ত তালা হাসপাতালের ডাক্তার ও কর্মচারী সাসপেন্ড খালিয়াজুড়ির মেন্দিপুর ইউনিয়ন ভূমি অফিসে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ জামালপুরে ব্যবসায়ীদের মানববন্ধন বান্দরবানে সদর ইউনিয়ন পরিষদে প্রশাসনিক ক্ষমতা পেলেন কৃষি কর্মকর্তা চাঁপাইনবাবগঞ্জে সবুজ বাংলাদেশ গড়ার উদ্যোগে বৃক্ষমেলা উদ্বোধন শ্যামনগরে জলাবদ্ধতায় ফসলের জমি পানিতে তলিয়ে আছে

জামায়াতে ইসলাম জান্নাতের টিকেট বিক্রি করে না: অধ্যক্ষ সাইফুল্লাহ

রবিউল হাসান, নোয়াখালী প্রতিনিধি

জামায়াতে ইসলামী জান্নাতের টিকেট বিক্রি করে না। সকল শ্রমজীবী, পেশাজীবি, সাধারণ মানুষ, দরিদ্র ও অসহায় জনগোষ্ঠীর যথোপযুক্ত শিক্ষা, চিকিৎসা ও কর্মসংস্থানসহ জীবনমান উন্নয়নে প্রাপ্য অধিকার নিশ্চিত করা হবে।

মসজিদ ভিত্তিক মক্তব চালুসহ সকল ধর্মীয়, সকল প্রতিষ্ঠানে চাকুরীরত ব্যক্তিবর্গের যথাযোগ্য সম্মান ও বেতন ভাতা নিশ্চিত করবো। আমি নির্বাচিত হলে চাটখিল-সোনাইমুড়ির বেকার যুবকদের কম্পিউটার ট্রেনিং ও কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে, দাঁড়িপাল্লা জয়লাভ করলে সড়কে সকল প্রকার চাঁদাবাজি মুক্ত রাখবো, মহিলাদের জন্য হস্ত ও কুটির শিল্পের সম্প্রসারণ ও কর্মসংস্থান সৃষ্টি করব, সোনাইমুড়িতে বৃহৎ শিল্প স্থাপনের উদ্যোগ বাস্তবায়ন করব, চাটখিল-সোনাইমুড়ী মহা সড়কটির ৪ লেনে উন্নীত করা হবে বলে বক্তব্যে এই কথাগুলো বলেন নোয়াখালী ১ আসনের জামায়াতের প্রার্থী মাওলানা সাইফুল্লাহ।

এর আগে নোয়াখালী -১ (সোনাইমুড়ী- চাটখিল) আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী মাওলানা সাইফুল্লাহে নেতৃত্বে নির্বাচনী গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৯ নভেম্বর) বিকালে পৌর এলাকার সোনাইমুড়ী হামিদিয়া কামিল মাদ্রাসা থেকে মিছিলটি শুরু হয়ে পৌর শহরের প্রধান সড়ক প্রক্ষিণ করে। পুনরায় মাদ্রাসার চত্বরে সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামী সোনাইমুড়ী উপজেলা শাখার আমীর ও চাষীরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হানিফ মোল্লা।
এতে বক্তব্য রাখেন এমপি প্রার্থী মাওলানা সাইফুল্লাহ। এ সময় উপস্থিত ছিলেন সোনাইমুড়ি উপজেলা জামায়াতের আমির হানিফ মোল্লা, পৌরসভা আমির আব্দুল মতিন, উপজেলা নায়েবে আমির রহিম উল্লাহ বিএসসি উপজেলা সেক্রেটারি আব্দুল্লাহ বাকের, সাবেক ভাইস চেয়ারম্যান সাহাব উদ্দিন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ