September 18, 2026, 3:07 am
শিরনাম :
মনস্বিতা মহিলা ডিগ্রি কলেজে নজরুল বর্ষ উদযাপন কোটালীপাড়ার নাজিম এবার বিভাগীয় দাবা প্রতিযোগিতায় তালায় নেক্সাস প্রোগ্রামিংয়ের যুব অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত সার্টিফিকেট নির্ভর শিক্ষা নয়, আচরণগত পরিবর্তন ও মূল্যবোধের বিকাশ ঘটাতে হবে- জেলা প্রশাসক শহীদ সাইফুদ্দিনের ১২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শরণখোলায় ছাত্রশিবিরের বৃক্ষরোপণ কর্মসূচি পালন কোটালীপাড়ায় প্রতিপক্ষের বিরুদ্ধে ফলের গাছ কাটার অভিযোগ কোটালীপাড়ায় তিন ফার্মেসিকে ১১ হাজার টাকা জরিমানা দর্শনা চেকপোস্টে মেহেরপুর আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার রাজারহাটের নাজিমখানে ব্রিজের উচ্চতায় বিপজ্জনক সড়ক

কাঁঠালিয়ায় বিএনপির মনোনয়ন প্রত্যাশী সৈকতের উদ্যোগে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সনাতন ধর্মাবলম্বীদের নিয়ে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত

মো. আমিনুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি

বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় কাঁঠালিয়ার দক্ষিণ তালগাছিয়া এলাকায় সনাতন ধর্মাবলম্বীদের বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার রাতে কুশরী হাওলা এলাকায় শ্রী শ্রী সার্বজনীন দুর্গা মন্দির প্রাঙ্গণে এ প্রার্থনার আয়োজন করে শৌলজালিয়া ইউনিয়নের শ্রী শ্রী সার্বজনীন দুর্গা মন্দির কমিটি।

আয়োজনে প্রধান অতিথি ছিলেন ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা গোলাম আজম সৈকত। প্রার্থনা সভায় সভাপতিত্ব করেন মন্দির কমিটির সভাপতি মিঃ শেখর চন্দ্র মন্ডল।

প্রার্থনায় বক্তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি, সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করেন। পাশাপাশি গণতন্ত্র পুনরুদ্ধারে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান অতিথিরা।

অনুষ্ঠানে স্থানীয় সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। অনুষ্ঠান শেষে সাম্প্রদায়িক সম্প্রীতি, শান্তি ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার প্রত্যাশা ব্যক্ত করা হয়।

অনুষ্ঠানে রাজাপুর ও কাঁঠালিয়ার বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ সময় বক্তব্য রাখেন কাঁঠালিয়া উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ফজলুর রহমান ফুল, কাঁঠালিয়া যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম, মালয়েশিয়া সেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি গোলাম কবির, কাঁঠালিয়া উপজেলা কৃষকদল সভাপতি মালেক তালুকদার, কাঁঠালিয়া উপজেলা শ্রমিক দল সভাপতি জাকির হোসেন পান্না মুন্সী, কাঁঠালিয়া মহিলা দলের সভানেত্রী লীনা পারভীন, মনস্বিতা কলেজের প্রফেসর মৃনাল কান্তি রাজাপুর বিএনপি নেতা সৈয়দ আব্দুস শহীদ প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ