September 18, 2026, 2:35 am
শিরনাম :
মনস্বিতা মহিলা ডিগ্রি কলেজে নজরুল বর্ষ উদযাপন কোটালীপাড়ার নাজিম এবার বিভাগীয় দাবা প্রতিযোগিতায় তালায় নেক্সাস প্রোগ্রামিংয়ের যুব অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত সার্টিফিকেট নির্ভর শিক্ষা নয়, আচরণগত পরিবর্তন ও মূল্যবোধের বিকাশ ঘটাতে হবে- জেলা প্রশাসক শহীদ সাইফুদ্দিনের ১২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শরণখোলায় ছাত্রশিবিরের বৃক্ষরোপণ কর্মসূচি পালন কোটালীপাড়ায় প্রতিপক্ষের বিরুদ্ধে ফলের গাছ কাটার অভিযোগ কোটালীপাড়ায় তিন ফার্মেসিকে ১১ হাজার টাকা জরিমানা দর্শনা চেকপোস্টে মেহেরপুর আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার রাজারহাটের নাজিমখানে ব্রিজের উচ্চতায় বিপজ্জনক সড়ক

রাজাপুরে ৩১ দফার লিফলেট বিতরণ করলেন রফিকুল ইসলাম জামাল

মো. আমিনুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি 

ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল রাজাপুর শহরের বিভিন্ন স্থানে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন।

শুত্রুবার সকাল থেকে তিনি কাঁচাবাজার, বাজার সড়ক, পশু হাসপাতাল এলাকা, স্কুল মার্কেটসহ আশপাশের বিভিন্ন স্থানে ঘুরে সাধারণ মানুষের সমস্যার খোঁজখবর নেন এবং রাষ্ট্র সংস্কারের বিএনপির ঘোষিত কর্মসূচি তুলে ধরে লিফলেট বিতরণ করেন।

গণসংযোগে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট তালুকদার আবুল কালাম আজাদ, সিনিয়র সহ-সভাপতি আব্দুল হক নান্টু, ঝালকাঠি আইনজীবী সমিতির পিপি অ্যাডভোকেট মাহেব হোসেন, যুবদলের আহবায়ক মাসুম বিল্লাহ পারভেজ, সদস্য সচিব সৈয়দ নাজমুল হক, যুগ্ম আহবায়ক মোস্তফা আনোয়ার পাশা নিপু, মনির হোসেন, আসাদুজ্জামান পনির, আবুল হাসান, তরিকুল ইসলাম তরুণ, সেচ্ছাসেবক দলের আহবায়ক রতন দেবনাথ, সদস্য সচিব রিয়াজ খান, শ্রমিক দলের সভাপতি আব্দুল মন্নান খান, ছাত্রদলের সদস্য সচিব রফিক মৃধা সহ বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও শ্রমিকদলের নেতাকর্মীরা।

গণসংযোগ শেষে সংক্ষিপ্ত বক্তব্যে রফিকুল ইসলাম জামাল বলেন, রাজাপুর ও সুগন্ধা নদীর তীরবর্তী এলাকা নদীভাঙনে বিপর্যস্ত। ঘরবাড়ি হারানো মানুষের আর্তনাদ থামাতে স্থায়ী বাঁধ নির্মাণ, নদী সুরক্ষা ও ঝুঁকিপূর্ণ এলাকায় দ্রুত পুনর্বাসনই হবে আমার প্রথম কাজ । মাদক আজ যুবসমাজকে ধ্বংস করছে। নির্বাচিত হওয়ার সুযোগ পেলে কঠোর মাদকবিরোধী অভিযান, সচেতনতা কর্মসূচি এবং যুবকদের কর্মসংস্থানের সুযোগ তৈরিকে অগ্রাধিকার দেওয়া হবে।

মনোনয়ন প্রসঙ্গে আত্মবিশ্বাস প্রকাশ করে তিনি বলেন, দল মনোনয়ন দিলে জনগণকে সঙ্গে নিয়ে বিজয় নিশ্চিত করব। বিএনপির পক্ষে জনগণের সমর্থনই আমার সবচেয়ে বড় শক্তি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ