July 27, 2026, 1:46 am
শিরনাম :
রাজবাড়ীতে আর্থিক প্রতারণার প্রতিবাদে ও টাকা ফেরতের দাবিতে মানববন্ধন পাথরঘাটায় জেলের ছদ্মবেশী সাংবাদিকের কাছ থেকে নৌ পুলিশের চাঁদা গ্রহণের ভিডিও ভাইরাল বাংলাদেশ প্রেসক্লাব ইউএইর সভাপতিতে সংবর্ধনা ঝালকাঠি জেলা পরিষদে মানবিকতার অনন্য দৃষ্টান্ত তালা হাসপাতালের ডাক্তার ও কর্মচারী সাসপেন্ড খালিয়াজুড়ির মেন্দিপুর ইউনিয়ন ভূমি অফিসে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ জামালপুরে ব্যবসায়ীদের মানববন্ধন বান্দরবানে সদর ইউনিয়ন পরিষদে প্রশাসনিক ক্ষমতা পেলেন কৃষি কর্মকর্তা চাঁপাইনবাবগঞ্জে সবুজ বাংলাদেশ গড়ার উদ্যোগে বৃক্ষমেলা উদ্বোধন শ্যামনগরে জলাবদ্ধতায় ফসলের জমি পানিতে তলিয়ে আছে

কালীগঞ্জ পৌর বিএনপির আয়োজনে বিএনপির মনোনীত প্রার্থীর পক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত

মোঃ মুক্তাদির হোসেন, গাজীপুর প্রতিনিধি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-৫ কালীগঞ্জ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ধানের শীষের কান্ডারী সাবেক এমপি আলহাজ্ব একে এম ফজলুল হক মিলনকে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে বিজয়ী করার লক্ষ্যে কালীগঞ্জ পৌর বিএনপির আয়োজনে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৮ নভেম্বর) বিকেলে উপজেলার কালীগঞ্জ পৌরসভার ৪নং ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে মুসেফপুর গ্রামে ৪ নং ওয়ার্ড ওয়ার্ড বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। দড়িসোম, মুনশুরপুর ও টেকপাড়া এলাকার বিপুল সংখ্যক নারী ভোটারদের নিয়ে এই বৈঠক হয়।

ওয়ার্ড বিএনপির সভাপতি আসাদুল্লাহ আসাদের সভাপতিত্বে উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ পৌর বিএনপির আহবায়ক মোহাম্মদ হোসেন আরমান। অনুষ্ঠানটি পরিচালনা করেন কালীগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারন সম্পাদক শওকত আকবর।

এই সময় বক্তব্য রাখেন, কালীগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব খালেকুজ্জামান বাবলু, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ফরিদ আহমেদ মৃধা, কালীগঞ্জ পৌর বিএনপির সদস্য সচিব মো. ইব্রাহীম প্রধান, কালীগঞ্জ পৌর সাবেক মেয়র মো.লুৎফুর রহমান, গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আশরাফ নেওয়াজ চৌধুরী শাওন, কালীগঞ্জ শ্রমিক কলেজ শাখার ছাত্রদলের সাবেক ভিপি নায়েবুর রহমান মাসুদ, কালীগঞ্জ পৌর বিএনপির আহবায়ক কমিটির সদস্য মোশারফ হোসেন লিটন ও রুহুল আমিন মোল্লা, বিএনপির নেতা আজাদ নুরুউদ্দিন বাবুল, মাসুদুর রহমান পান্নু, মাহবুবুর রহমান সুরুজ, মইনুল ইসলাম, মুজিবুর রহমান, আব্দুর রশিদ মোক্তার, কালীগঞ্জ পৌর মহিলা দলের সভাপতি শাহানাজ আক্তার চামেলী প্রমুখ।

এই সময় অন্যান্যদের মধ্যে গাজীপুর জেলা শ্রমিক দলের আহবায়ক কমিটির সদস্য মহসিন আহমেদ, পৌর বিএনপির নেতা মো.আবদুর রহমান, কালীগঞ্জ , কালীগঞ্জ পৌর যুবদলের যুগ্ম আহবায়ক সফিকুল ইসলাম (সফিক), পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক পাপ্পু মীরসহ দলীয় অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ