July 27, 2026, 1:44 am
শিরনাম :
রাজবাড়ীতে আর্থিক প্রতারণার প্রতিবাদে ও টাকা ফেরতের দাবিতে মানববন্ধন পাথরঘাটায় জেলের ছদ্মবেশী সাংবাদিকের কাছ থেকে নৌ পুলিশের চাঁদা গ্রহণের ভিডিও ভাইরাল বাংলাদেশ প্রেসক্লাব ইউএইর সভাপতিতে সংবর্ধনা ঝালকাঠি জেলা পরিষদে মানবিকতার অনন্য দৃষ্টান্ত তালা হাসপাতালের ডাক্তার ও কর্মচারী সাসপেন্ড খালিয়াজুড়ির মেন্দিপুর ইউনিয়ন ভূমি অফিসে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ জামালপুরে ব্যবসায়ীদের মানববন্ধন বান্দরবানে সদর ইউনিয়ন পরিষদে প্রশাসনিক ক্ষমতা পেলেন কৃষি কর্মকর্তা চাঁপাইনবাবগঞ্জে সবুজ বাংলাদেশ গড়ার উদ্যোগে বৃক্ষমেলা উদ্বোধন শ্যামনগরে জলাবদ্ধতায় ফসলের জমি পানিতে তলিয়ে আছে

সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে সেলিমুজ্জামানের মতবিনিময়

গোপালগঞ্জ প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় করছেন গোপালগঞ্জ-১ (কাশিয়ানী ও মুকসুদপুর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী সেলিমুজ্জামান সেলিম।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাতে মুকসুদপুর পাইলট বালক উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সেলিমুজ্জামান বলেন, শহীদ জিয়াউর রহমানের আদর্শের সংগঠন বিএনপি বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক। আসুন, দ্বিধা-দ্বন্দ্ব ভুলে সুখী-সমৃদ্ধ রাষ্ট্র বিনির্মাণে আমরা ঐক্যবদ্ধ হই।

বিএনপি সবসময় সাম্প্রদায়িক সম্প্রীতির রাজনীতির পক্ষে কাজ করে এসেছে, আগামীতেও করে যাবে। আমরা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান- সবাই একসঙ্গে মিলেমিশে আগামীর বাংলাদেশ গড়ে তুলবো।”

তিনি আরও বলেন, “ধর্ম আলাদা হলেও আমাদের জাতিসত্তা এক। কে হিন্দু, কে মুসলমান, কে খ্রিস্টান—এটাই বড় পরিচয় নয়, আমাদের আসল পরিচয় আমরা সবাই মানুষ।”

আগামী নির্বাচনে ধানের শীষে ভোট চেয়ে সেলিমুজ্জামান সেলিম বলেন, “বিএনপি সবসময় সম্প্রীতির রাজনীতিতে বিশ্বাস করে। ধর্ম যার যার, উৎসব সবার। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমান মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে ধানের শীষে ভোট দিন।”

অনুষ্ঠানে মুকসুদপুর উপজেলা বিএনপির সভাপতি মো. আব্দুস ছালাম খান, সাধারণ সম্পাদক তারেকুল ইসলাম রাজু, পৌর বিএনপির সভাপতি আবুল বাশার টুলটু বিশ্বাস, সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু, যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মাহমুদুল হাসান বাপ্পীসহ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ