২৭ নভেম্বর ২০২৫ তারিখে দেলদুয়ার উপজেলার পাথাইল বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে একটি মুদি দোকানে রং মিশ্রিত মুগ ডাল বিক্রয় করার প্রমাণ পাওয়া গেলে দোকানদারকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় ১০,০০০ টাকা অর্থদণ্ড করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মোহাইমিনুল ইসলাম।
এসময় ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক, দেলদুয়ার উপজেলার স্যানিটারি ইনস্পেক্টর এবং সঙ্গীয় পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসন জানায়, খাদ্যে ভেজাল ও প্রতারণামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে।