September 18, 2026, 8:31 am
শিরনাম :
মনস্বিতা মহিলা ডিগ্রি কলেজে নজরুল বর্ষ উদযাপন কোটালীপাড়ার নাজিম এবার বিভাগীয় দাবা প্রতিযোগিতায় তালায় নেক্সাস প্রোগ্রামিংয়ের যুব অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত সার্টিফিকেট নির্ভর শিক্ষা নয়, আচরণগত পরিবর্তন ও মূল্যবোধের বিকাশ ঘটাতে হবে- জেলা প্রশাসক শহীদ সাইফুদ্দিনের ১২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শরণখোলায় ছাত্রশিবিরের বৃক্ষরোপণ কর্মসূচি পালন কোটালীপাড়ায় প্রতিপক্ষের বিরুদ্ধে ফলের গাছ কাটার অভিযোগ কোটালীপাড়ায় তিন ফার্মেসিকে ১১ হাজার টাকা জরিমানা দর্শনা চেকপোস্টে মেহেরপুর আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার রাজারহাটের নাজিমখানে ব্রিজের উচ্চতায় বিপজ্জনক সড়ক

রাজশাহী-১ আসনে প্রার্থী বদলের দাবি জোরালো হচ্ছে

সিরাজুল ইসলাম (রনি), রাজশাহী ব্যুরো প্রধান

রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনে বিএনপির প্রাথমিক মনোনয়ন পেয়েছেন সাবেক সেনা কর্মকর্তা শরীফ উদ্দিন। রাজনীতির মাঠে অনুপস্থিত শরীফ উদ্দিনকে মনোনয়ন দেয়ার পর থেকেই তা বাতিলের দাবিতে মাঠে নেমেছেন বিএনপির একাংশের নেতাকর্মীরা। প্রতিদিনই নির্বাচনী এলাকায় চলছে বিক্ষোভ, সমাবেশ।

খোঁজ নিয়ে জানা গেছে, রাজশাহী-১ আসনে মনোনয়ন বঞ্চিত অ্যাডভোকেট সুলতানুল ইসলাম তারেকের অনুসারীরা মনোনয়ন বদলের দাবিতে লাগাতার কর্মসূচি পালন করছেন। গত শনিবার বিকালে তারেকের অনুসারীরা চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী মহাসড়ক অবরোধ করে কাফনের কাপড় পরে বিক্ষোভ সমাবেশ করেছেন। মঙ্গলবার তানোর উপজেলা সদরে বিক্ষোভ সমাবেশ করেছেন। এর আগেও একাধিকার তারেক অনুসারীরা মহাসড়কে শুয়ে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেন।

তারেক অনুসারীদের দাবি- এ আসনে শরিফ উদ্দিন প্রার্থী থাকলে জামায়াতের প্রার্থী মজিবুর রহমানের জিতে যাওয়ার সম্ভাবনা আছে। তাদের আরও দাবি জেনারেল শরিফ আগে কোনোদিন রাজনীতিতে ছিলেন না। তিনি মাঠের রাজনীতি ভালো বুঝতে পারছেন না। প্রার্থী বদল হলে আসনটি বিএনপির ঘরে যাবে। তারাও এ বিষয়ে কেন্দ্রের হস্তক্ষেপ চাইছেন।

রাজশাহী-১ আসনে মনোনয়নবঞ্চিত গোদাগাড়ী উপজেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট সুলতানুল ইসলাম তারেক জানান, প্রার্থী বদলের দাবিতে দলীয় নেতাকর্মীরা আন্দোলনে নামলে আমি তাদের নিবৃত করতে পারি না। কারণ যারা প্রার্থী বদলের দাবি করছেন তারাও বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মী। দলের প্রতি তাদেরও গভীর আনুগত্য আছে। তারা দলকে ভালোবাসেন। তারা দলের এমন প্রার্থী চাইছেন যিনি এলাকায় বেশি জনপ্রিয়। আমি শেষ রক্তবিন্দু দিয়ে হলেও তাদের সঙ্গে থাকব। আমি এটাও আশা করি প্রার্থী বদল করে দল আমাকেই মনোনয়ন দেবে।
এদিকে মঙ্গলবার সন্ধ্যায় সুলতানুল ইসলাম তারেকের সমর্থকরা মশাল মিছিল বের করলে তাতে হামলা চালায় শরীফের সমর্থকরা। দু’পক্ষের মধ্যে শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ