September 18, 2026, 8:31 am
শিরনাম :
মনস্বিতা মহিলা ডিগ্রি কলেজে নজরুল বর্ষ উদযাপন কোটালীপাড়ার নাজিম এবার বিভাগীয় দাবা প্রতিযোগিতায় তালায় নেক্সাস প্রোগ্রামিংয়ের যুব অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত সার্টিফিকেট নির্ভর শিক্ষা নয়, আচরণগত পরিবর্তন ও মূল্যবোধের বিকাশ ঘটাতে হবে- জেলা প্রশাসক শহীদ সাইফুদ্দিনের ১২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শরণখোলায় ছাত্রশিবিরের বৃক্ষরোপণ কর্মসূচি পালন কোটালীপাড়ায় প্রতিপক্ষের বিরুদ্ধে ফলের গাছ কাটার অভিযোগ কোটালীপাড়ায় তিন ফার্মেসিকে ১১ হাজার টাকা জরিমানা দর্শনা চেকপোস্টে মেহেরপুর আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার রাজারহাটের নাজিমখানে ব্রিজের উচ্চতায় বিপজ্জনক সড়ক

চাঁপাইনবাবগঞ্জে নারী নির্যাতনের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রতিবাদ দিবস পালিত

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

চাঁপাইনবাবগেঞ্জে দুর্বার নেটওয়ার্ক ও নারীপক্ষের আয়োজনে ২৫ নভেম্বর মঙ্গলবার বিকাল সাড়ে তিন ঘটিকায় নামোশংকরবাটী পলাশপুরে সমতা নারী উন্নয়ন সংস্থার নিজস্ব অফিস হলরুমে নারী নির্যাতনের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রতিবাদ দিবস পালিত করে। বাংলাদেশে নারী নির্যাতনে বিরুদ্ধে আন্তজাতিক প্রতিবাদ দিবস ২০২৫-এর প্রতিপাদ্য হচ্ছে, নারীর জন্য রাজনীতি করি, সহিংসতা রোধে একসাথে লড়ি’।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,বৈশাখী মহিলা উন্নয়ন সমিতির সভানেত্রী মোসাঃ সেরিনা খাতুন । প্রধান অতিথি হিসেবে ছিলেন,চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক মোঃ শহিদুল ইসলাম শহিদ।

স্বাগত বক্তব্য দেন, দুর্বার নেটওয়ার্ক ও নারীপক্ষের ৪টি জেলার দায়িত্বপ্রাপ্ত ও সমতা নারী উন্নয়ন সংস্থা সভানেত্রী মোসাঃ আকসানা খাতুন । স্বাগত বক্তব্যে বলেন,১৯৮১ সাল থেকে এই দিনটি আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিবাদ দিবস হিসেবে পালিত হয়।

১৩ অক্টোবর প্রকাশিত বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর জরিপ অনুযায়ী প্রতি চারজনের মধ্যে তিনজন নারী জীবনে কোনো একবার নিকটতম সঙ্গী দ্বারা সহিংসতার শিকার হয়েছেন। এ নির্যাতনের মধ্যে রয়েছে শারীরিক, মানসিক, যৌন ও অর্থনৈতিক সহিংসতা। সরকারের কাছে দাবি, নারীর উপর যেকোন ধরনের সহিংসতা চলবে না।পাঠ্যসূচিতে নারীর প্রতি অসম্মানজনক ও বৈষম্যমূলক বিষয় এবং ভাষা ও শব্দ বাতিল করতে হবে । কেবলমাত্র নারীকে অধস্তন, ও পুরুষের ভোগ্যবস্তু এবং সন্তান জন্মদানের যন্ত্র হিসেবে ব্যবহার করে থাকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ