July 26, 2026, 11:48 pm
শিরনাম :
রাজবাড়ীতে আর্থিক প্রতারণার প্রতিবাদে ও টাকা ফেরতের দাবিতে মানববন্ধন পাথরঘাটায় জেলের ছদ্মবেশী সাংবাদিকের কাছ থেকে নৌ পুলিশের চাঁদা গ্রহণের ভিডিও ভাইরাল বাংলাদেশ প্রেসক্লাব ইউএইর সভাপতিতে সংবর্ধনা ঝালকাঠি জেলা পরিষদে মানবিকতার অনন্য দৃষ্টান্ত তালা হাসপাতালের ডাক্তার ও কর্মচারী সাসপেন্ড খালিয়াজুড়ির মেন্দিপুর ইউনিয়ন ভূমি অফিসে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ জামালপুরে ব্যবসায়ীদের মানববন্ধন বান্দরবানে সদর ইউনিয়ন পরিষদে প্রশাসনিক ক্ষমতা পেলেন কৃষি কর্মকর্তা চাঁপাইনবাবগঞ্জে সবুজ বাংলাদেশ গড়ার উদ্যোগে বৃক্ষমেলা উদ্বোধন শ্যামনগরে জলাবদ্ধতায় ফসলের জমি পানিতে তলিয়ে আছে

কালীগঞ্জে পাটজাত মোড়ক ব্যবহার না করায় ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

মোঃ মুক্তাদির হোসেন, গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের কালীগঞ্জ উপজেলার জামালপুর এলাকায় আজ ২৫ নভেম্বর ২০২৫ খ্রি. ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা। অভিযানে পণ্যে বাধ্যতামূলক পাটজাত মোড়ক ব্যবহার না করার অপরাধে একটি মামলায় জরিমানা করা হয়।

পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন, ২০১০ এর ১৪ ধারায় পরিচালিত এ অভিযানে ১টি মামলায় মোট ৫,০০০/ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এসময় কোনো কারাদণ্ড দেওয়া হয়নি।

অভিযানে প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ মোঃ আজিমউল ইসলাম, পাট উন্নয়ন কর্মকর্তা, পাট অধিদপ্তর, গাজীপুর। আদালত পরিচালনায় সহায়তা করেন বেঞ্চ সহকারী মাহবুবুল ইসলাম।

আমাদের প্রতিনিধিকে সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা জানিয়েছেন যেপাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার নিশ্চিত করা ও পরিবেশবান্ধব উদ্যোগকে এগিয়ে নিতে নিয়মিত এ ধরনের অভিযান পরিচালনা করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ