September 18, 2026, 1:28 am
শিরনাম :
মনস্বিতা মহিলা ডিগ্রি কলেজে নজরুল বর্ষ উদযাপন কোটালীপাড়ার নাজিম এবার বিভাগীয় দাবা প্রতিযোগিতায় তালায় নেক্সাস প্রোগ্রামিংয়ের যুব অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত সার্টিফিকেট নির্ভর শিক্ষা নয়, আচরণগত পরিবর্তন ও মূল্যবোধের বিকাশ ঘটাতে হবে- জেলা প্রশাসক শহীদ সাইফুদ্দিনের ১২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শরণখোলায় ছাত্রশিবিরের বৃক্ষরোপণ কর্মসূচি পালন কোটালীপাড়ায় প্রতিপক্ষের বিরুদ্ধে ফলের গাছ কাটার অভিযোগ কোটালীপাড়ায় তিন ফার্মেসিকে ১১ হাজার টাকা জরিমানা দর্শনা চেকপোস্টে মেহেরপুর আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার রাজারহাটের নাজিমখানে ব্রিজের উচ্চতায় বিপজ্জনক সড়ক

সুন্দরবনের অপরাধ নিয়ন্ত্রণ ও নিধনের লক্ষ্যে মানচিত্র আধুনিকায়ন বিষয়ে কর্মশালা

তরফদার রবিউল ইসলাম
সংগৃহিত ছবি

২৪ নভেম্বর, ২০২৫ বাগেরহাটের সুন্দরবন এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণ ও নিধনের লক্ষ্যে মানচিত্র (ম্যাপ) ও আধুনিকায়ন বিষয়ে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সুন্দরবন পূর্ব বন বিভাগ বাগেরহাটে’র আয়োজনে গতকাল রোববার দিনব্যাপী মোংলা পর্যটন হোটেল পশুর মিলনায়তনে অনুষ্ঠিত এ কর্মশালায় সংশ্লিষ্ট বন কর্মকর্তা ও বনরক্ষীরা অংশ নেন।

এসময় উপস্থিত ছিলেন, সুন্দরবন পুর্ব বিভাগীয় বাগেরহাট কর্মকর্তা রেজাউল করিম চৌধুরী, শরনখোলা সহকারী বন সংরক্ষক চন্দ্র, শরনখোলা রেঞ্জ কর্মকর্তা খলিলুর রহমান।
‎‎
বিভাগীয় বন কর্মকর্তা রেজাউল করিম চৌধুরী বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করে তিনি সুন্দরবন সুরক্ষায় আধুনিক প্রযুক্তির গুরুত্ব তুলে ধরেন এবং এর সফল বাস্তবায়নে সবার সহযোগিতা কামনা করেন।

এই উদ্যোগ সুন্দরবনের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণে একটি যুগান্তকারী পদক্ষেপ বলে বাসসকে জানান, রেজাউল করিম চৌধুরী। সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা এবং বনজ সম্পদ সুরক্ষায় এই আধুনিক মানচিত্র ব্যবহার করে বন কর্মীদের নজরদারি আরও জোরদার করা হবে। এর মাধ্যমে বন অপরাধীদের চিহ্নিত করা ও দ্রুত তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করাও সহজ হবে বলে তিনি আশা ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ