September 18, 2026, 1:28 am
শিরনাম :
মনস্বিতা মহিলা ডিগ্রি কলেজে নজরুল বর্ষ উদযাপন কোটালীপাড়ার নাজিম এবার বিভাগীয় দাবা প্রতিযোগিতায় তালায় নেক্সাস প্রোগ্রামিংয়ের যুব অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত সার্টিফিকেট নির্ভর শিক্ষা নয়, আচরণগত পরিবর্তন ও মূল্যবোধের বিকাশ ঘটাতে হবে- জেলা প্রশাসক শহীদ সাইফুদ্দিনের ১২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শরণখোলায় ছাত্রশিবিরের বৃক্ষরোপণ কর্মসূচি পালন কোটালীপাড়ায় প্রতিপক্ষের বিরুদ্ধে ফলের গাছ কাটার অভিযোগ কোটালীপাড়ায় তিন ফার্মেসিকে ১১ হাজার টাকা জরিমানা দর্শনা চেকপোস্টে মেহেরপুর আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার রাজারহাটের নাজিমখানে ব্রিজের উচ্চতায় বিপজ্জনক সড়ক

শরণখোলায় জামায়াতের উদ্যোগে শ্রমিক ও যুব সমাবেশ

মো.আব্দুল করিম, নিজস্ব প্রতিনিধি

বাংলাদেশ জামায়াতে ইসলামী ২নং খোন্তাকাটা ইউনিয়নের আয়োজনে শ্রমিক ও যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

২৩ নভেম্বর২৫ ইং রবিবার সন্ধ্যা ৭টায় , রায়েন্দা রাজৈর ফাজিল মাদ্রাসা মিলনায়তনে খোন্তাকাটা ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশন ও যুব জামায়াতের উদ্যোগে “শ্রমিক ও যুব সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাওলানা ছরোয়ার হোসাইন বাদল’র সভাপতিত্বে ও উপজেলা যুব বিভাগীয় সম্পাদক গাজী ইমরানের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন,বাংলাদেশ জামায়াতে ইসলামী (বাগেরহাট-৪) সংসদীয় আসনের নমিনি জনাব অধ্যক্ষ আব্দুল আলিম। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতের আমীর ও সাবেক চেয়ারম্যান জনাব অধ্যাপক মাওলানা রফিকুল ইসলাম কবির।

বিশেষ অতিথি ছিলেন, উপজেলা জামায়াতের সেক্রেটারি জনাব মাওলানা মোস্তফা আমিন, সহঃ সেক্রেটারি জনাব কামরুল ইসলাম মোল্লা, জনাব ডাঃ ওলিউর রহমান, খোন্তাকাটা ইউনিয়ন জামায়াতের আমীর জনাব মাওলানা জাকির হোসাইন।

প্রধান অতিথির বক্তব্যে জনাব আব্দুল আলিম বলেন, ন্যায় ও ইনসাফ ভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় জামায়াত বদ্ধপরিকর। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে তাদের ন্যায্য অধিকার ও কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় জামায়াতের পতাকা তলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি।

জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামায়াতে ইসলামীর সর্বস্তরের জনবল কে মাঠে ময়দানে ব্যাপকভাবে কাজ করতে হবে। শ্রমিক ও যুব সমাজের উদ্দেশ্যে তিনি বলেন, ভোটের মাঠে সকলকে সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রেখে কাজ করলে বিজয় সুনিশ্চিত ইনশাল্লাহ।

এছাড়াও জামায়াত ঘোষিত পাঁচ দফা কর্মসূচি বাস্তবায়ন সহ কেন্দ্রীয় নির্দেশনার ভিত্তিতে যে কোন কর্মসূচি বাস্তবায়নের জন্য সর্বাত্মক প্রচেষ্টা ও প্রস্তুতি অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ