July 26, 2026, 11:28 pm
শিরনাম :
রাজবাড়ীতে আর্থিক প্রতারণার প্রতিবাদে ও টাকা ফেরতের দাবিতে মানববন্ধন পাথরঘাটায় জেলের ছদ্মবেশী সাংবাদিকের কাছ থেকে নৌ পুলিশের চাঁদা গ্রহণের ভিডিও ভাইরাল বাংলাদেশ প্রেসক্লাব ইউএইর সভাপতিতে সংবর্ধনা ঝালকাঠি জেলা পরিষদে মানবিকতার অনন্য দৃষ্টান্ত তালা হাসপাতালের ডাক্তার ও কর্মচারী সাসপেন্ড খালিয়াজুড়ির মেন্দিপুর ইউনিয়ন ভূমি অফিসে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ জামালপুরে ব্যবসায়ীদের মানববন্ধন বান্দরবানে সদর ইউনিয়ন পরিষদে প্রশাসনিক ক্ষমতা পেলেন কৃষি কর্মকর্তা চাঁপাইনবাবগঞ্জে সবুজ বাংলাদেশ গড়ার উদ্যোগে বৃক্ষমেলা উদ্বোধন শ্যামনগরে জলাবদ্ধতায় ফসলের জমি পানিতে তলিয়ে আছে

মনোনয়ন বঞ্চিত শাম্মী আক্তারকে ঘিরে স্থানীয় বিএনপিতে বিরূপ প্রতিক্রিয়া

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি

মনোনয়ন বঞ্চিত হয়ে দলের বিরুদ্ধে বিষোদগার— শাম্মী আক্তারকে ঘিরে বিএনপিতে বিরূপ প্রতিক্রিয়া নেতাকর্মীদের দাবি: ‘সাংগঠনিক ব্যবস্থা এখন জরুরি’

হবিগঞ্জ-৪ (মাধবপুর–চুনারুঘাট) আসনে বিএনপির মনোনয়ন না পেয়ে কেন্দ্রীয় বিএনপি নেত্রী শাম্মী আক্তার প্রকাশ্যে দলবিরোধী মন্তব্য ও ইঙ্গিতপূর্ণ পোস্ট করে যাচ্ছেন— এমন অভিযোগ উঠেছে দলীয় নেতাকর্মীদের কাছ থেকে।

সামাজিক যোগাযোগমাধ্যম থেকে টেলিভিশনের টকশো— সর্বত্রই দলের সিদ্ধান্ত নিয়ে তার ক্ষোভের বহিঃপ্রকাশে সংগঠনের ভেতরে ব্যাপক অস্বস্তি ও ক্ষোভ তৈরি হয়েছে।

দলীয় নেতাকর্মীরা বলছেন, মনোনয়ন বঞ্চিত হলে কষ্ট থাকতেই পারে; তা দলের নীতিনির্ধারকদের জানানো সাংগঠনিক নিয়মের মধ্যেই পড়ে। কিন্তু শাম্মী আক্তার যেভাবে প্রকাশ্যে নেতিবাচক মন্তব্য করছেন, তাতে দলের ঐক্য, মাঠের প্রচারণা ও সাধারণ ভোটারদের মনোভাব— সবকিছুতেই নেতিবাচক প্রভাব পড়ছে। তারা মনে করছেন, তার ধারাবাহিক এই মন্তব্য দলীয় শৃঙ্খলা ভঙ্গের স্পষ্ট উদাহরণ।

দলীয় সূত্র জানায়, এবারের নির্বাচনে শাম্মী আক্তার হবিগঞ্জ-৪ আসনে প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন। কিন্তু দীর্ঘ মূল্যায়ন শেষে বিএনপি চূড়ান্ত মনোনয়ন দেয় জেলা বিএনপির সাবেক সভাপতি সৈয়দ মোঃ ফয়সলকে।

মনোনয়ন ঘোষণার পরপরই শাম্মী আক্তারের ক্ষোভ প্রকাশ্যে দেখা যায়। প্রথমে ফেসবুকে তিনি লেখেন— “ছি!”, পরদিন আরও কঠোর ভাষায় লেখেন— “তুই গাদ্দার!”। নেতাকর্মীদের দাবি, এসব বক্তব্য দলীয় নীতি নির্ধারকদের আরো বিরাগভাজনের কারণ।

এদিকে তিনি বিভিন্ন টকশোতে গিয়েও দলের সিদ্ধান্ত নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করছেন, যা দলীয়ভাবে বিব্রতকর অবস্থার সৃষ্টি করেছে। নেতাকর্মীরা বলছেন, তার এমন আচরণ সারাদেশে বিএনপির প্রতি ভুল বার্তা দিচ্ছে এবং মাঠের সাধারণ ভোটারদের মনেও প্রশ্ন তৈরি করছে।

মাধবপুর উপজেলা বিএনপির সভাপতি শামসুল ইসলাম কামাল বলেন, “দল যাকেই মনোনয়ন দিক— তা মান্য করা আমাদের সাংগঠনিক দায়িত্ব। কিন্তু শাম্মী আক্তার এমনভাবে কথা বলছেন, যেন তিনি দলের বিরুদ্ধে প্রচারণা চালাচ্ছেন। এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

তিনি আরো বলেন ধানের শীষের পক্ষে এখন মাঠে জোয়ার চলছে। এই সময়ে নেতিবাচক মন্তব্য আমাদের প্রচারণাকে বাধাগ্রস্ত করছে। যারা দলের ক্ষতি করছেন, তাদের লাগাম টেনে ধরতেই হবে।”

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হামিদুর রহমান হামদু বলেন, “তিনি স্পষ্টভাবেই দলের শীর্ষ নেতৃত্বকে উদ্দেশ্য করে অপপ্রচার চালাচ্ছেন। এতে নেতাকর্মীরা বিভ্রান্ত হচ্ছেন। তাকে থামা উচিৎ, না হলে দলেরই ক্ষতি হবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ