July 26, 2026, 11:30 pm
শিরনাম :
রাজবাড়ীতে আর্থিক প্রতারণার প্রতিবাদে ও টাকা ফেরতের দাবিতে মানববন্ধন পাথরঘাটায় জেলের ছদ্মবেশী সাংবাদিকের কাছ থেকে নৌ পুলিশের চাঁদা গ্রহণের ভিডিও ভাইরাল বাংলাদেশ প্রেসক্লাব ইউএইর সভাপতিতে সংবর্ধনা ঝালকাঠি জেলা পরিষদে মানবিকতার অনন্য দৃষ্টান্ত তালা হাসপাতালের ডাক্তার ও কর্মচারী সাসপেন্ড খালিয়াজুড়ির মেন্দিপুর ইউনিয়ন ভূমি অফিসে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ জামালপুরে ব্যবসায়ীদের মানববন্ধন বান্দরবানে সদর ইউনিয়ন পরিষদে প্রশাসনিক ক্ষমতা পেলেন কৃষি কর্মকর্তা চাঁপাইনবাবগঞ্জে সবুজ বাংলাদেশ গড়ার উদ্যোগে বৃক্ষমেলা উদ্বোধন শ্যামনগরে জলাবদ্ধতায় ফসলের জমি পানিতে তলিয়ে আছে

রাজশাহী শহরে রাজনৈতিক প্রভাবে চলছে পুকুর ভরাট

সিরাজুল ইসলাম (রনি), রাজশাহী ব্যুরো প্রধান

রাজশাহীর মোল্লা পাড়া পুরাতন বাঁশের আড্ডার পাশে ৫ বিঘার একটি পুকুর ভরাট চলছে। দিন- রাতে ১৫/২০ টি গাড়িতে বালু ফেলে পুকুর ভরাটের কাজ করছেন প্রভাবশালী স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ।

২১ নভেম্বর (শুক্রবার) সন্ধ্যায় গিয়ে দেখা যায় পুকুর ভরাটের এ মহাযজ্ঞে প্রায় শতাধিক যুবক বসে আছেন।

স্থানীয়রা বলছেন, এর আগে এ পুকুর ভরাট নিয়ে দু-গ্রুপের মাঝে মারামারি হয়। এরপর স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ বসে দু-গ্রুপের মাঝে সন্ধি হয়। সন্ধি শেষে পুকুরটি ভরাট করা হচ্ছে। এ বিষয়ে কথা বলতে ঘটনাস্থলে গেলে তারা পুকুর ভরাটকারীকে কথা বলতে রাজি হয়নি।

কথা বললে কাশিয়াডাংগা থানার ওসি আজিজুল বারী বলেন, বিষয়টি আমার জানা নেই। কেউ এমন করলে অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরো উল্লেখ করেন এসব বিষয় এসিল্যান্ড ও পরিবেশ অধিদপ্তর দেখেন। তারা যদি স্থানীয় থানা পুলিশের সাহায্য চায় তাহলে আমরা তাঁদের নিয়ে ব্যবস্থা গ্রহণ করবো।

বোয়ালিয়ার সহকারী কমিশনার (ভূমি) আরিফ হোসেনকে একাধিকবার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেননি। এ কারণে তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক তাসমিনা খাতুন বলেন বিষয়টি আমার জানা নাই। ঠিকানা পাঠান আমি ব্যবস্থা নিবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ