September 21, 2026, 12:20 am
শিরনাম :
ময়মনসিংহের নাসিরাবাদ কলেজে তারুণ্যের মেলা নওহাটা পৌরসভার ৯ নং ওয়ার্ডে বিএনপি নেতার গণসংযোগ কলকাতার বাজে প্রতাপ ঘাট সহ অন্যান্য ঘাটেও চলছে বিশ্বকর্মা বিসর্জন ফরিদপুরে সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের বিরুদ্ধে মানববন্ধন চন্দ্রিমা থানায় কিশোর গ্যাং প্রতিরোধের দাবিতে এলাকাবাসীর স্মারকলিপি কাঁঠালিয়ায় মাদকসহ দুজন গ্রেপ্তার ময়মনসিংহে মাদক সম্পর্কে শিক্ষার্থীদের সচেতনায় আলোচনাসভা অনুষ্ঠিত কাঁঠালিয়ায় আদালতে মামলা চলার মধ্যেই সীমানা বেড়া ভাঙচুরের অভিযোগ অনিয়মের অভিযোগে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরে দুদকের অভিযান রাজশাহীর মোহনপুরে আনসার-ভিডিপির মাদকবিরোধী সচেতনতা সমাবেশ

মাধবপুরে র‌্যাব–৯ এর অভিযানে ৬০ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

মহিউদ্দিন আহাম্মেদ, মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি

হবিগঞ্জের মাধবপুরে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)–৯ এর সিপিসি–৩ এর বিশেষ অভিযানে ৬০ কেজি গাঁজাসহ ইব্রাহিম মিয়া ওরফে টিটু (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার ভোরে মাধবপুর উপজেলার রসুলপুর এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

গ্রেফতারকৃত ইব্রাহিম মিয়া রসুলপুর গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে।

র‌্যাব–৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার শহিদুল জানান—ভোর ৪টা ২০ মিনিটের দিকে গোপন সূত্রে খবর পাওয়া যায় যে রসুলপুর এলাকার একটি ঘরে কয়েকজন মাদক ব্যবসায়ী বিপুল পরিমাণ গাঁজা ক্রয়–বিক্রয়ের প্রস্তুতি নিচ্ছে। খবরের ভিত্তিতে র‌্যাবের আভিযানিক দলটি ৪টা ৫০ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায়।

র‌্যাবের উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যে ঘরে থাকা ৭টি পাটের বস্তা তল্লাশি করে কালো পলিথিনে মোড়ানো অবস্থায় মোট ৬০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

র‌্যাব জানায়, ইব্রাহিম দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে হবিগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছিল।

উদ্ধারকৃত মাদকদ্রব্য ও গ্রেফতার ব্যক্তিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা রুজু করে পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য মাধবপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

মাধবপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহিদ উল্যা জানান, গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা শেষে আজ দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ