July 27, 2026, 5:28 am
শিরনাম :
রাজবাড়ীতে আর্থিক প্রতারণার প্রতিবাদে ও টাকা ফেরতের দাবিতে মানববন্ধন পাথরঘাটায় জেলের ছদ্মবেশী সাংবাদিকের কাছ থেকে নৌ পুলিশের চাঁদা গ্রহণের ভিডিও ভাইরাল বাংলাদেশ প্রেসক্লাব ইউএইর সভাপতিতে সংবর্ধনা ঝালকাঠি জেলা পরিষদে মানবিকতার অনন্য দৃষ্টান্ত তালা হাসপাতালের ডাক্তার ও কর্মচারী সাসপেন্ড খালিয়াজুড়ির মেন্দিপুর ইউনিয়ন ভূমি অফিসে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ জামালপুরে ব্যবসায়ীদের মানববন্ধন বান্দরবানে সদর ইউনিয়ন পরিষদে প্রশাসনিক ক্ষমতা পেলেন কৃষি কর্মকর্তা চাঁপাইনবাবগঞ্জে সবুজ বাংলাদেশ গড়ার উদ্যোগে বৃক্ষমেলা উদ্বোধন শ্যামনগরে জলাবদ্ধতায় ফসলের জমি পানিতে তলিয়ে আছে

বিগত চারটি নির্বাচনে কেউ ভোট দিতে পারেনি- সেলিমজ্জামান

মোঃ আম্মার মিয়া (অসীম), গোপালগঞ্জ প্রতিনিধি

বিএনপি-র কেন্দ্রীয় নির্বাহী কমিটির ফরিদপুর বিভাগীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম বলেছেন, বিগত দিনে একটি সরকার ছিলো। যে সরকারের সময় তিনটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছিলো। তার আগে মঈন উদ্দিন ফখরুদ্দিনের একটি তত্ত্বাবধায় সরকার ছিলো।

সেই সরকারের সময় একটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছিলো। আপনারা এখানে যারা আছেন আমার মনে হয় এই চারটি নির্বাচনে আপনারা ভোট কেন্দ্রে গেলেও নিজের ভোটটা দিতে পারেছেন কিনা আমার কাছে সন্দেহ।

আজ শনিবার বিকেলে কাশিয়ানী উপজেলার রামদিয়া হাই স্কুল মাঠে গোপালগঞ্জ-২ আসনের বিএনপি প্রার্থী ডাঃ কে এম বাবর এর নির্বাচনী জনসভায় প্রধান অতিথির ভাষণে তিনি এসব কথা বলেন। এ জনসভায় কাশিয়ানী উপজেরার ৭ ইউনিয়ন থেকে বিপুল সংখ্যক ভোটার মিছিল সহকারে সমাবেশে যোগ দেন।

সেলিমুজ্জামান সেলিম আরো বলেন, এদেশে আর সেই পুরানো দিনের আমি ডামির নির্বাচন, দিনের ভোট রাতে বা ১৫৩টি সিট বিনা ভোটে নির্বাচিত-এই রকম নির্বাচন কিন্তু আর হবে না। তাই আজকে সময় এসেছে, সুযোগ এসেছে আপনাদেরকে জাতীয়তাবাদী শক্তিকে দেশের স্বাধীনতা ও সর্বভৌম রক্ষার জন্য ভোট দিয়ে দেশ গঠন করার সুযোগ দিতে হবে। আবার স্বনির্ভর বাংলাদেশ গড়া কিন্তু সুযোগ এসেছে। উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখাতে আপনারা ধানের শীষে ভোট দিন।

গোপালগঞ্জ ২ আসনের প্রার্থীকে ধানের শীষে ভোট দেয়ার আহবান জানিয়ে সেলিমুজ্জামান সেলিম বলেন, আপনারা যদি ভোট দিয়ে গোপালগঞ্জ ২ আসনে ডাঃ কে এম বাবরকে নির্বাচিত করেন আর গোপালগঞ্জ ১ আসন (মুকসুদপুর-কাশিয়ানীর একাংশ) থেকে আমাকে সহযোগিতা করেন আমি যদি নির্বাচিত হই তাহলে রামদিয়াকে উপজেলা ঘোষণা করা হবে।

কাশিয়ানী উপজেলা বিএনপি-র সভাপতি গোলাম মোস্তফা মোল্লার সভাপতিত্বে অন্যন্যের মধ্যে জেলা বিএনপির সদস্য সচিব অ্যাড. কাজী আবুল বসার, জেলা বিএনপির অ্যাড. এম এ আলম সেলিম, এম. তৌফিকুল ইসলাম, এস এম জিয়াউল কবীর, স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাজ্জাদ হোসেন হীরা, যুবদলের সভাপতি রিয়াজ উদ্দিন লিপ্টন, ছাত্র দলের সাধারন সম্পাদক সাইফুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ