September 18, 2026, 1:29 am
শিরনাম :
মনস্বিতা মহিলা ডিগ্রি কলেজে নজরুল বর্ষ উদযাপন কোটালীপাড়ার নাজিম এবার বিভাগীয় দাবা প্রতিযোগিতায় তালায় নেক্সাস প্রোগ্রামিংয়ের যুব অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত সার্টিফিকেট নির্ভর শিক্ষা নয়, আচরণগত পরিবর্তন ও মূল্যবোধের বিকাশ ঘটাতে হবে- জেলা প্রশাসক শহীদ সাইফুদ্দিনের ১২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শরণখোলায় ছাত্রশিবিরের বৃক্ষরোপণ কর্মসূচি পালন কোটালীপাড়ায় প্রতিপক্ষের বিরুদ্ধে ফলের গাছ কাটার অভিযোগ কোটালীপাড়ায় তিন ফার্মেসিকে ১১ হাজার টাকা জরিমানা দর্শনা চেকপোস্টে মেহেরপুর আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার রাজারহাটের নাজিমখানে ব্রিজের উচ্চতায় বিপজ্জনক সড়ক

জয়নগরে দিনভর জামায়াতের গণসংযোগে উৎসবমুখর জনসমাগম -দাঁড়িপাল্লায় সমর্থনের জোয়ার

ফারুক হোসেন রাজ, বিশেষ প্রতিবেদক

নির্বাচনকে সামনে রেখে জয়নগর ইউনিয়নে যেন সৃষ্টি হয়েছে এক নতুন উদ্দীপনা—পরিবর্তনের আশায় প্রেরণামুখর মানুষের ঢল নেমেছে। নারী–পুরুষ, যুবক–প্রবীণ সবাই হাতে নিয়ে মাঠে নেমেছেন নিজের পছন্দের ভবিষ্যৎ গড়ার প্রত্যয়। পুরো ইউনিয়নে নির্বাচনী উত্তাপের সঙ্গে মানুষের মুখে মুখে ঘুরছিল একটাই কথা – “ন্যায়ভিত্তিক রাষ্ট্র চাই, শান্তিময় সমাজ চাই।”

এই আবেগময় পরিবেশে কলারোয়ার জয়নগর ইউনিয়নে দিনব্যাপী বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাচনী গণসংযোগ, মহিলা সমাবেশ ও কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।

শনিবার (২২ নভেম্বর) সকাল থেকে রাত পর্যন্ত ইউনিয়নের বিভিন্ন স্থানে আয়োজিত এসব কর্মসূচিতে বিপুল সংখ্যক নেতা–কর্মী ও সমর্থকদের অংশগ্রহণে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।

দিনের কার্যক্রম শুরু হয় সকাল ১০টায় ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বসন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র প্রাঙ্গণে মহিলা জামায়াতের সমাবেশের মাধ্যমে।

জয়নগর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মাস্টার সিরাজুল ইসলামের সভাপতিত্বে এবং সেক্রেটারি মনিরুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা মো. ওসমান গনী, শূরা সদস্য মাওলানা মো. ওমর আলী, উপজেলা আমীর মাওলানা মো. কামারুজ্জামান, সিনিয়র নায়েবে আমীর মাওলানা মো. আব্দুল হামিদ, নায়েবে আমীর অধ্যাপক আব্দুর রাজ্জাক, সেক্রেটারি মাওলানা মো. শহিদুল ইসলাম, সহকারী সেক্রেটারি অধ্যাপক আশফাকুর রহমান বিপু, শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি মাওলানা মো. রুহুল কুদ্দুস, তালা উপজেলা উলামা বিভাগের সভাপতি মাওলানা কবিরুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।

বিকাল সাড়ে ৪টায় খোর্দবাটরা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র ভিত্তিক শ্রমিক সমাবেশ শেষে রাত ৮টায় ধানদিয়া ইউনিয়ন ইনস্টিটিউশন বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় নির্বাচনী কর্মী সমাবেশ।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা–১ (তালা–কলারোয়া) আসনের জামায়াত–সমর্থিত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ। তিনি বলেন – ইসলামী রাষ্ট্র গঠনে নারী–পুরুষ উভয়ের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ন্যায়নিষ্ঠ সমাজ প্রতিষ্ঠায় দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে এক হয়ে জনগণের দ্বারে দ্বারে যেতে হবে।

বিরোধীদের সমালোচনার জবাবে তিনি আরও বলেন, জান্নাতের টিকিট বিক্রির অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। কুরআনের আলোকে মানুষকে সঠিক পথে আহ্বান করাই আমাদের দায়িত্ব।

বক্তারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার প্রত্যয়ে আগামি জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ