September 20, 2026, 11:46 pm
শিরনাম :
ময়মনসিংহের নাসিরাবাদ কলেজে তারুণ্যের মেলা নওহাটা পৌরসভার ৯ নং ওয়ার্ডে বিএনপি নেতার গণসংযোগ কলকাতার বাজে প্রতাপ ঘাট সহ অন্যান্য ঘাটেও চলছে বিশ্বকর্মা বিসর্জন ফরিদপুরে সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের বিরুদ্ধে মানববন্ধন চন্দ্রিমা থানায় কিশোর গ্যাং প্রতিরোধের দাবিতে এলাকাবাসীর স্মারকলিপি কাঁঠালিয়ায় মাদকসহ দুজন গ্রেপ্তার ময়মনসিংহে মাদক সম্পর্কে শিক্ষার্থীদের সচেতনায় আলোচনাসভা অনুষ্ঠিত কাঁঠালিয়ায় আদালতে মামলা চলার মধ্যেই সীমানা বেড়া ভাঙচুরের অভিযোগ অনিয়মের অভিযোগে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরে দুদকের অভিযান রাজশাহীর মোহনপুরে আনসার-ভিডিপির মাদকবিরোধী সচেতনতা সমাবেশ

বাগমারায় সড়ক দুর্ঘটনায় শিশুর মর্মান্তিক মৃত্যু

আশিক ইসলাম, বাগমারা প্রতিনিধি

রাজশাহীর বাগমারায় খেলার সময় অটোভ্যানের ধাক্কায় এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত ওই শিশুর নাম জোহান হোসেন(৫)।

নিহত শিশুটি বাগমারা উপজেলার শুভডাঙ্গা ইউনিয়নের বারুইপাড়া গ্রামের জহুরুল ইসলামের ছেলে। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে শিশুটির মৃত্যু হয়।

পরিবারের সদস্যরা জানান,নিহত জোহান হোসেন বাড়ির পাশে খেলছিল। বেলা এগারোটার দিকে বাড়ির পাশে তেগাছি-মচমইল সড়ক পারাপার হতে গেলে মচমইলগামী একটি অটোভ্যান তাকে ধাক্কা দেয়। এতে শিশুটি রাস্তার পাশে ছিটকে পড়ে গুরুতর আহত হলে অচেতন অবস্থায় লোকজন উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আজ চিকিৎসাধীন অবস্থায় জোহানের মৃত্যু হয়। শিশুটির মৃত্যুতে বারুইপাড়া সহ আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এ বিষয়ে যোগাযোগ করা হলে বাগমারা থানার ওসি তৌহিদুল ইসলাম জানান, মৃত্যুটি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হয়েছে।তাই নগরীর রাজপাড়া থানায় একটি অপমৃত্যু মামলা করে লাশ পরিবারের নিকট হস্তান্তরের প্রক্রিয়া চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ