September 18, 2026, 1:02 am
শিরনাম :
মনস্বিতা মহিলা ডিগ্রি কলেজে নজরুল বর্ষ উদযাপন কোটালীপাড়ার নাজিম এবার বিভাগীয় দাবা প্রতিযোগিতায় তালায় নেক্সাস প্রোগ্রামিংয়ের যুব অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত সার্টিফিকেট নির্ভর শিক্ষা নয়, আচরণগত পরিবর্তন ও মূল্যবোধের বিকাশ ঘটাতে হবে- জেলা প্রশাসক শহীদ সাইফুদ্দিনের ১২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শরণখোলায় ছাত্রশিবিরের বৃক্ষরোপণ কর্মসূচি পালন কোটালীপাড়ায় প্রতিপক্ষের বিরুদ্ধে ফলের গাছ কাটার অভিযোগ কোটালীপাড়ায় তিন ফার্মেসিকে ১১ হাজার টাকা জরিমানা দর্শনা চেকপোস্টে মেহেরপুর আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার রাজারহাটের নাজিমখানে ব্রিজের উচ্চতায় বিপজ্জনক সড়ক

তালায় জাল টাকার কারখানায় ‌র‍্যাব’র অভিযান : হোতা আটক

তালা প্রতিনিধি

তালার গণেশপুর গ্রামে জাল টাকার কারখানায় অভিযান চালিয়েছে র‌্যাব।

র‌্যাব-৬, সিপিসি-৩ যশোর ক্যাম্পের সদস্যরা বৃহস্পতিবার (২০ নভেম্বর) রাতে এই অভিযান পরিচালনা করে। এরআগে এদিন বিকেলে যশোর কোতোয়ালী মডেল থানার মনিহার সিনেমা হলের পাশের একটি চায়ের দোকান থেকে ইব্রাহিম গাজি (১৯) নামের এক যুবক ৯০ হাজার জাল টাকাসহ র‍্যাবের হাতে আটক হয়।

আটক ইব্রাহিম তালা উপজেলার খলিশখালী ইউনিয়নের কাশেম গাজীর ছেলে।

অভিযানের সময়ে র‍্যাব ইব্রাহীমের বাড়ি থেকে কম্পিউটার, মনিটর, কালার প্রিন্টারসহ জাল টাকা তৈরির বিভিন্ন সরঞ্জাম এবং প্রায় সাড়ে ৩ লক্ষ জাল টাকার নোট উদ্ধার করে।

এঘটনায় তাঁর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। জব্দকৃত আলামত ও ধৃত আসামিকে শুক্রবার (২১ নভেম্বর) সকালে যশোর কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ