ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার ছাত্র দলের উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর ৬১ তম জন্মদিন উপলক্ষে ভিন্ন ধরনের কর্মসূচি পালন করা হয়েছে।
শুক্রবার তালতলা বহুমুখী ইসলামী কমপ্লেক্সএ কোরআন খতম, জুময়ার নামাজ বাদ মসজিদে মসজিদে দোয়া, ইয়াতিম খানায়, পথচারী, ভবঘুরে এবং সাধারণ মানুষের মধ্যে খাবার বিতরণ করাহয়।
নলছিটি উপজেলা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক ইমরান সরদার হিরু জানান -কেন্দ্রীয় ভাবে আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে কেক কাটা, আনন্দ উৎসব নিষিদ্ধ থাকায় তার দীর্ঘায়ূ কামনা, দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।
তিনি আরো বলেন, আমরা জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীদের সাথে নিয়ে মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে জিয়া পরিবার এবং বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী ইসরাত সুলতানা ইলেন ভুট্টোকে ধানের শীষে ভোট দেয়ার জন্য জনমত গঠন করছি।
অনুষ্ঠানে উপজেলার ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ের ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বিষয়টি এলাকায় সাধারণ মানুষের ব্যাপক প্রসংশা কুড়িয়েছে।