September 20, 2026, 11:18 pm
শিরনাম :
ময়মনসিংহের নাসিরাবাদ কলেজে তারুণ্যের মেলা নওহাটা পৌরসভার ৯ নং ওয়ার্ডে বিএনপি নেতার গণসংযোগ কলকাতার বাজে প্রতাপ ঘাট সহ অন্যান্য ঘাটেও চলছে বিশ্বকর্মা বিসর্জন ফরিদপুরে সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের বিরুদ্ধে মানববন্ধন চন্দ্রিমা থানায় কিশোর গ্যাং প্রতিরোধের দাবিতে এলাকাবাসীর স্মারকলিপি কাঁঠালিয়ায় মাদকসহ দুজন গ্রেপ্তার ময়মনসিংহে মাদক সম্পর্কে শিক্ষার্থীদের সচেতনায় আলোচনাসভা অনুষ্ঠিত কাঁঠালিয়ায় আদালতে মামলা চলার মধ্যেই সীমানা বেড়া ভাঙচুরের অভিযোগ অনিয়মের অভিযোগে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরে দুদকের অভিযান রাজশাহীর মোহনপুরে আনসার-ভিডিপির মাদকবিরোধী সচেতনতা সমাবেশ

বাগমারায় চলাচলের রাস্তায় বাঁশের বেড়া, বিপাকে কয়েকটি পরিবার

আশিক ইসলাম, বাগমারা প্রতিনিধি

রাজশাহীর বাগমারা উপজেলার হামিরকুৎসা গ্রামে বাঁশের বেড়া নির্মাণ করে প্রতিবেশীদের চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। গত বুধবার হামিরকুৎসা ইউনিয়নের হামিরকুৎসা (আলোকনগর) গ্রামের সাইদুর রহমানের বাড়ি থেকে বের হওয়ার গেটের সামনে বাঁশের বেড়া দিয়েছেন শওকত সোনাল ও তার ভাই শাহজাহান সোনাল।

এ ব্যাপারে ভুক্তভোগী পরিবার স্থানীয় ইউপি চেয়ারম্যান বরাবর মৌখিক অভিযোগ করেও কোন প্রতিকার পাননি। বিপাকে পাশের সরু পথ দিয়ে কোনরকম চলাচল করছে ওই পরিবারটি।

বৃহষ্পতিবার সরেজমিনে গিয়ে দেখা যায়, পরিবারটির বাড়িতে প্রবেশের রাস্তা বাঁশ দিয়ে দুটি গেট বন্ধ করে দেওয়া হয়েছে। বাড়ির দক্ষিন গেটের সামনে শওকত সোনাল ও তার ভাই শাহজাহান এবং বাড়ির পূর্ব পাশের গেট তৈয়ব আলী ফোজদার বাঁশের বেড়া নির্মান করে তা বন্ধ করে দিয়েছেন। উত্তর ও দক্ষিন পাশে অন্য প্রতিবেশিদের বাড়ি থাকায় যাতায়াতের কোনো ব্যবস্থা নেই।

ভুক্তভোগী সাইদুর রহমান বলেন,অনেক বছর ধরে আমরা রাস্তাটি ব্যবহার করে আসছি। গত বুধবার প্রতিবেশি শওকত সোনাল, শাহজাহান সোনাল স্থানীয় আক্কাস আলী,শহিদুল,নুরুল সহ কয়েক জন শাবল ও লাঠি হাতে এসে আধিপত্য বিস্তার ও ক্ষমতার অপব্যবহার করে আমাদের চলাচলের রাস্তাটি বাঁশের বেড়া দিয়ে বন্ধ করে দিয়েছেন। আমরা এখন অসহায় হয়ে পড়েছি। বাড়ি থেকে বের হতে পারছি না। পাশের একটি সরু পথ দিয়ে যেতে হয়। যা খুবই কষ্টসাধ্য ও এভাবে যেতে সময় নষ্ট হয়।’

অবরুদ্ধ পরিবারের সাইদুর রহমানের স্ত্রী বলেন, আমাদের বাড়ি থেকে বের হতে রাস্তার ব্যবস্থা করে দিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি। আমরা নিঃসন্তান বলে কি বিচার পাবো না?

এ বিষয়ে শওকত সোনারের সঙ্গে মুঠোফোনে কথা হলে তিনি রাস্তা বন্ধ করে দেওয়ার কথা স্বীকার করে বলেন, জমিটা আমার ক্রয়কৃত তাই বেড়া দিয়ে জমির দখল নিয়েছি।

হামিরকুৎসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন বলেন, পরিবারটির চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। এটা খুবই অমানবিক। যদিও তারা লিখিত কোন অভিযোগ করেনি।মৌখিক অভিযোগের ভিত্তিতে বিষয়টি সমাধানের জন্য এলাকার গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে বসে মিমাংসা করার চেষ্টা করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ