July 26, 2026, 10:52 pm
শিরনাম :
রাজবাড়ীতে আর্থিক প্রতারণার প্রতিবাদে ও টাকা ফেরতের দাবিতে মানববন্ধন পাথরঘাটায় জেলের ছদ্মবেশী সাংবাদিকের কাছ থেকে নৌ পুলিশের চাঁদা গ্রহণের ভিডিও ভাইরাল বাংলাদেশ প্রেসক্লাব ইউএইর সভাপতিতে সংবর্ধনা ঝালকাঠি জেলা পরিষদে মানবিকতার অনন্য দৃষ্টান্ত তালা হাসপাতালের ডাক্তার ও কর্মচারী সাসপেন্ড খালিয়াজুড়ির মেন্দিপুর ইউনিয়ন ভূমি অফিসে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ জামালপুরে ব্যবসায়ীদের মানববন্ধন বান্দরবানে সদর ইউনিয়ন পরিষদে প্রশাসনিক ক্ষমতা পেলেন কৃষি কর্মকর্তা চাঁপাইনবাবগঞ্জে সবুজ বাংলাদেশ গড়ার উদ্যোগে বৃক্ষমেলা উদ্বোধন শ্যামনগরে জলাবদ্ধতায় ফসলের জমি পানিতে তলিয়ে আছে

পিরোজপুরে অসামাজিক কার্যকলাপের অভিযোগে যুবদল কর্মী গ্রেফতার

শফিকুল ইসলাম মাসুদ, স্টাফ রিপোর্টার

পিরোজপুরে অসামাজিক কার্যকলাপের অভিযোগে এক যুবদল কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুরে পিরোজপুর সদর উপজেলার ১নং সিকদার মল্লিক ইউনিয়নের গনকপাড়া নামক এলাকা থেকে তাকে আটক করা হয়েছে।

গ্রেফতারকৃত যুবদল কর্মী রিয়াজ শেখ নাজিরপুর উপজেলার শ্রীরামকাঠী ইউনিয়নের চৌঠইমহল গ্রামের মৃত দেলোয়ার শেখের পুত্র।

বিষয়টি নিশ্চিত করেছেন পিরোজপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: রবিউল ইসলাম।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, পিরোজপুর সদর উপজেলার ১-নং শিকদার মল্লিক ইউনিয়নের গনকপাড়া এলাকার অলি গাজী নামের এক যুবকের বাসা থেকে ওই যুবদল কর্মীকে স্থানীয় জনতা আটক করে পুলিশ সোপর্দ করেন। এসময় তার সঙ্গে দুই যুবতী নারী ও ছিলেন। স্থানীয় জনতা জানান, রিয়াজ শেখ অনৈতিক কার্যকলাপে লিপ্ত ছিলেন অলি গাজী দৌড়ে পালিয়ে গেলেও রিয়াজ শেখকে আমরা ধরতে সক্ষম হই।

রিয়াজ শেখ এর ব্যাপারে নাজিরপুর উপজেলার নাম প্রকাশের অনিচ্ছুক একাধিক ব্যাক্তি জানান, গত ৫ আগষ্ট আওয়ামী লীগ সরকারের পতনের পরে এই রিয়াজ বেপরোয়া হয়ে উঠেন। অটোস্টান্ড দখল, চোঠইমহল বেস্টান্ড থেকে অবৈধ ভাবে গাড়ী থেকে টাকা উত্তলন, মাদক ব্যবসা, নারী ব্যবসা, জুয়াসহ নানা অপকর্মে লিপ্ত। তার কাছ থেকে দলীয় নেতাকর্মীও মুক্তি পায় নাই।

দলীয় একটি সূত্র জানাযায়, রিয়াজ শেখের এই অপকর্মে আশ্রয়দাতা হিসেবে পরিচিত নাজিরপুর উপজেলা যুবদলের সাধারন সম্পাদক মিজানুর রহমান খান রিপন।

এ বিষয়ে নাজিরপুর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি এস এম রেজাউল করিম জানান, রিয়াজ শেখ যুবদলের কমিটিতে নেই। বিভিন্ন সময় তাকে আপনারদের প্রোগ্রাম করতে দেখা যায় বললে তিনি জানান, সে সাধারন কর্মী। এমন অভিযোগ থাকলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

পিরোজপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: রবিউল ইসলাম জানান, রিয়াজ শেখ নামের এক যুবকে অসামাজিক কার্যকলাপে অভিযোগে গ্রেফতার করা হয়। তাকে আদালতে প্রেরণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ