July 26, 2026, 10:50 pm
শিরনাম :
রাজবাড়ীতে আর্থিক প্রতারণার প্রতিবাদে ও টাকা ফেরতের দাবিতে মানববন্ধন পাথরঘাটায় জেলের ছদ্মবেশী সাংবাদিকের কাছ থেকে নৌ পুলিশের চাঁদা গ্রহণের ভিডিও ভাইরাল বাংলাদেশ প্রেসক্লাব ইউএইর সভাপতিতে সংবর্ধনা ঝালকাঠি জেলা পরিষদে মানবিকতার অনন্য দৃষ্টান্ত তালা হাসপাতালের ডাক্তার ও কর্মচারী সাসপেন্ড খালিয়াজুড়ির মেন্দিপুর ইউনিয়ন ভূমি অফিসে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ জামালপুরে ব্যবসায়ীদের মানববন্ধন বান্দরবানে সদর ইউনিয়ন পরিষদে প্রশাসনিক ক্ষমতা পেলেন কৃষি কর্মকর্তা চাঁপাইনবাবগঞ্জে সবুজ বাংলাদেশ গড়ার উদ্যোগে বৃক্ষমেলা উদ্বোধন শ্যামনগরে জলাবদ্ধতায় ফসলের জমি পানিতে তলিয়ে আছে

চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবির অভিযানে ইয়াবাসহ আটক ১

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ান( ৫৩ বিজিবি) বিশেষ তথ্যের ভিত্তিতে ২০ নভেম্বর বৃহস্পতিবার আনুমানিক বিকাল ৪টার সময় বাখেরআলী বিওপির একটি বিশেষ টহলদল চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানাধীন সূর্যনারায়নপুর ইউনিয়নের তেকোনামাঠ গ্রামে ইয়াবা উদ্ধারের জন্য একটি বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযানে ০১ জন আসামী ৬৯০ পিস ভারতীয় ইয়াবাসহ আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আটককৃত ব্যক্তি মোঃ সজিব (৩০), পিতা-মোঃ নুরুল ইসলাম,গ্রাম-জহুরপুরটেক, পোষ্ট-সূর্যনারায়নপুর, থানা ও জেলা-চাঁপাইনবাবগঞ্জ। বিগত ০৬ মাস থেকে তিনি এই কাজের সাথে জড়িত আছেন এবং আজ বিকালে বিক্রির উদ্দেশ্যে তেকোনমাঠ গ্রামে এসেছিলেন।

আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করার জন্য ইয়াবাসহ চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএএসসি এ বিষয়ের সত্যতা নিশ্চিত করে বলেন, ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় যেকোনো ধরনের অবৈধ কার্যক্রম রোধে বিজিবি সবসময় তৎপর  রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ