September 18, 2026, 5:27 am
শিরনাম :
মনস্বিতা মহিলা ডিগ্রি কলেজে নজরুল বর্ষ উদযাপন কোটালীপাড়ার নাজিম এবার বিভাগীয় দাবা প্রতিযোগিতায় তালায় নেক্সাস প্রোগ্রামিংয়ের যুব অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত সার্টিফিকেট নির্ভর শিক্ষা নয়, আচরণগত পরিবর্তন ও মূল্যবোধের বিকাশ ঘটাতে হবে- জেলা প্রশাসক শহীদ সাইফুদ্দিনের ১২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শরণখোলায় ছাত্রশিবিরের বৃক্ষরোপণ কর্মসূচি পালন কোটালীপাড়ায় প্রতিপক্ষের বিরুদ্ধে ফলের গাছ কাটার অভিযোগ কোটালীপাড়ায় তিন ফার্মেসিকে ১১ হাজার টাকা জরিমানা দর্শনা চেকপোস্টে মেহেরপুর আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার রাজারহাটের নাজিমখানে ব্রিজের উচ্চতায় বিপজ্জনক সড়ক

মধুপুরে মনোনয়ন ঘিরে দুই গ্রুপের সংঘর্ষ, ভাঙচুর-অগ্নিসংযোগ, আহত ৩

মোহাম্মদ নাজিবুল বাশার, মধুপুর টাঙ্গাইল প্রতিনিধি

মধুপুরে মনোনয়ন ঘিরে দুই গ্রুপের সংঘর্ষ, ভাঙচুর-অগ্নিসংযোগ, আহত ৩

টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনে মনোনয়ন ঘিরে বুধবার সন্ধ্যায় মধুপুর পৌরশহরে বিএনপির দুই গ্রুপের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় দুইটি বেসরকারি ক্লিনিক ভাঙচুর ও একটি মটরসাইকেলে আগুন দেয়া হয়। সংঘর্ষে আহত হন তিন জন।

জানা যায়, এ আসনে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফকির মাহবুব আনাম স্বপন দলের প্রাথমিক মনোনয়ন পান। এরপর থেকেই বিএনপির অপর মনোনয়ন প্রত্যাশী বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ আলীর গ্রুপ মনোনয়ন বাতিলের দাবিতে ধারাবাহিকভাবে কর্মসুচি পালন করে আসছে। আজ বুধবার বিকেলে মোহাম্মদ আলী গ্রুপের বিক্ষোভ সমাবেশ ছিল।

বিকেল সোয়া চারটার দিকে বাসষ্ট্যান্ডে দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা শুরু হয়। এসময় লাইফ কেয়ার হাসপাতাল ও এশিয়া হসপিটাল ভাঙ্গচুর হয়। বেশ কয়েকটি মোটরসাইকেল ভাংচুর ও অগ্নিসংযোগ করা হয়। শহরের দোকানপাট বন্ধ হয়ে যায়।

সংঘর্ষের সময় মধুপুর ত্রিমোহনা হয়ে বৃহত্তর ময়মনসিংহে যাতায়াতকারি যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ ও সেনাবাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল কবীর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ