July 27, 2026, 8:42 am
শিরনাম :
রাজবাড়ীতে আর্থিক প্রতারণার প্রতিবাদে ও টাকা ফেরতের দাবিতে মানববন্ধন পাথরঘাটায় জেলের ছদ্মবেশী সাংবাদিকের কাছ থেকে নৌ পুলিশের চাঁদা গ্রহণের ভিডিও ভাইরাল বাংলাদেশ প্রেসক্লাব ইউএইর সভাপতিতে সংবর্ধনা ঝালকাঠি জেলা পরিষদে মানবিকতার অনন্য দৃষ্টান্ত তালা হাসপাতালের ডাক্তার ও কর্মচারী সাসপেন্ড খালিয়াজুড়ির মেন্দিপুর ইউনিয়ন ভূমি অফিসে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ জামালপুরে ব্যবসায়ীদের মানববন্ধন বান্দরবানে সদর ইউনিয়ন পরিষদে প্রশাসনিক ক্ষমতা পেলেন কৃষি কর্মকর্তা চাঁপাইনবাবগঞ্জে সবুজ বাংলাদেশ গড়ার উদ্যোগে বৃক্ষমেলা উদ্বোধন শ্যামনগরে জলাবদ্ধতায় ফসলের জমি পানিতে তলিয়ে আছে

দলের সিদ্ধান্তের বাইরে গেলে বহিষ্কার!! নানা হিসাবনিকাশে বঞ্চিতরা। কেন্দ্রের সিদ্ধান্ত মেনে সিংহভাগ নেতৃবৃন্দ প্রার্থীর প্রচারণায়

মো. আমিনুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি 

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশের অন্যতম সর্ববৃহৎ রাজনৈতিক দল বিএনপি। এই প্রস্তুতির অংশ হিসেবে প্রার্থী বাছাইয়ের কাজ করছে দলটির হাইকমান্ড। সে ক্ষেত্রে স্থানীয় রাজনৈতিক সংসদীয় আসনে ক্লিন ইমেজের অধিকারী, সর্বাধিক গ্রহণযোগ্য, সর্বসাধারণ মানুষের কাছে প্রিয়, নিরহংকার, রাজনীতির আড়ালে অপরাজনীতিতে জড়িত কিনা, মনোনয়ন দিলে সকল শ্রেণি-পেশার মানুষ সাদরে গ্রহণ করবে পাশাপাশি দলের মিডিয়া সেলের সদস্য এবং গোয়েন্দাদের তথ্য যাচাই বাছাই করে মনোনয়ন দেয়া হবে।

সে লক্ষ্যে সম্ভাব্য প্রার্থীদের দলের গুলশানের রাজনৈতিক কার্য্যালয়ে ডেকে দেয়া হয় কড়া নির্দেশনা। প্রতিটি সংসদীয় আসন থেকে একাধিক মনোনয়ন প্রত্যাশীরা যোগ দিয়েছিলেন মতবিনিময়ের সভায়। ঐসভায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রার্থীদের কঠোর নিদর্শনা দিয়েছিলেন। সকলকে ঐক্য বদ্ধ ভাবে ধানের শীষের পক্ষে কাজ করার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন যিনি মনোনয়ন পাবেন তার পক্ষে ঐক্য বদ্ধ থেকে কাজ করতে হবে।

বিএনপির দলীয় মনোনয়ন চেয়ে প্রতিটি সংসদীয় আসনেই একাধিক যোগ্য প্রার্থী প্রচার প্রচারনা চালিয়ে আসছিলেন। এর মধ্যে ছিলেন সাবেক এমপি, দলের কেন্দ্রীয় কমিটির সদস্য, কেন্দ্রীয় নেতা, হেভিওয়েট নেতা। ফলে প্রার্থী ঘোষণা নিয়ে কিছুটা কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে ছিলেন বিএনপির নীতিনির্ধারণী ফোরাম। সেই কঠিন চ্যালেঞ্জ উতরে ২৩৭ টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেন। এর মধ্যে ঝালকাঠি ২ (ঝালকাঠি-নলছিটি) আসন থেকে সাবেক এমপি ইসরাত সুলতানা ইলেন ভুট্টা কে মনেনয়ন দেয় দলের নীতিনির্ধারনী ফোরাম। আর ঝালকাঠি ১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনটি স্থগিত রাখে। বাকী আসনগুলো দলের শরীকদের জন্য রাখা হয়েছে। সে ক্ষেত্রে মনোনয়ন এর মার্কস ছিলো প্রার্থী বাছাইয়ের উল্লেখিত গুনাবলি।

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন বৃহত্তর দলে একাধিক মনোনয়ন প্রত্যাশীদের প্রতিযোগিতা থাকবে কিন্তু দলের হাইকমান্ড মনোনয়ন দেয়ার পরে সেই প্রার্থীর বিরুদ্ধে মনোনয়ন বঞ্চিতদের বিরুপ মন্তব্য করা শিষ্টাচার বহির্ভূত যার কিছুটা হলেও ভোটারদের প্রভাবিত করে। আর সেই সুযোগে নেয় প্রতিপক্ষ রাজনৈতিক দল।

ঝালকাঠির শান্তিপ্রিয় মানুষদের মাঝে ইলেন ভুট্টো মনোনয়ন পাওয়ায় সস্তির নিশ্বাস ফেলছন পাশাপাশি প্রতিজন মনোনয়ন প্রত্যাশীদের সাথে এবং বিএনপি দলীয় নেতাকর্মীদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইলেন ভুট্টো।

এবিষয়ে দলের হাইকমান্ডের সর্বজন গ্রহন যোগ্য একজন নেতা জানান ইসরাত সুলতানা ইলেন ভুট্টো সাবেক এমপি, ক্লিন ইমেজের রাজনীতি করেন, তিনি জানেন কিভাবে সাধারন মানুষের সাথে মিলতে হয়, ভোট আনতে হয় সবকিছুই বিবেচনা করে তাকে মনোনয়ন দেয়া হয়েছে।

সবমিলে মনোনয়ন বঞ্চিতদের হতাশ না হয়ে, বিশৃঙ্খলা সৃষ্টি না করে, দলের জন্য একতাবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান দলের হাইকমান্ড। পাশাপাশি দলের শৃঙ্খলা ভঙ্গ করার অপরাধে কঠোর সিদ্ধান্ত নেয়া হতে পারে এদের বিতর্কিত কর্মকান্ডে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ