September 18, 2026, 12:25 am
শিরনাম :
মনস্বিতা মহিলা ডিগ্রি কলেজে নজরুল বর্ষ উদযাপন কোটালীপাড়ার নাজিম এবার বিভাগীয় দাবা প্রতিযোগিতায় তালায় নেক্সাস প্রোগ্রামিংয়ের যুব অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত সার্টিফিকেট নির্ভর শিক্ষা নয়, আচরণগত পরিবর্তন ও মূল্যবোধের বিকাশ ঘটাতে হবে- জেলা প্রশাসক শহীদ সাইফুদ্দিনের ১২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শরণখোলায় ছাত্রশিবিরের বৃক্ষরোপণ কর্মসূচি পালন কোটালীপাড়ায় প্রতিপক্ষের বিরুদ্ধে ফলের গাছ কাটার অভিযোগ কোটালীপাড়ায় তিন ফার্মেসিকে ১১ হাজার টাকা জরিমানা দর্শনা চেকপোস্টে মেহেরপুর আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার রাজারহাটের নাজিমখানে ব্রিজের উচ্চতায় বিপজ্জনক সড়ক

হাসিনার ফাঁসির রায়ে বাগেরহাটের কচুয়ায় আনন্দ মিছিল

তরফদার রবিউল ইসলাম

১৭ নভেম্বর, ২০২৫ জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায়ে দোষী সাব্যস্ত হওয়ায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্টমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ড ঘোষণার পর বাগেরহাটের কচুয়ায় আনন্দ মিছিল হয়েছে।

কচুয়া উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এ কর্মসূচি পালন করে।

‎সোমবার রাতে কচুয়া উপজেলা বিএনপির কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জিরো পয়েন্ট গিয়ে শেষ হয়।

‎‎এই রায়কে স্বাগত জানিয়ে পলাতক হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে দ্রুত ফিরিয়ে এনে এ রায় কার্যকরের দাবি তোলা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এসএম তৌহিদুল ইসলাম, জেলা মহিলা দলের সভাপতি শাহীদা আক্তার, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক হাজরা আসাদুল ইসলাম পান্না, সাংগঠনিক সম্পাদক শেখ জাহাঙ্গীর হোসেন, শেখ হুমায়ুন কবিরসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ