September 20, 2026, 10:14 pm
শিরনাম :
ময়মনসিংহের নাসিরাবাদ কলেজে তারুণ্যের মেলা নওহাটা পৌরসভার ৯ নং ওয়ার্ডে বিএনপি নেতার গণসংযোগ কলকাতার বাজে প্রতাপ ঘাট সহ অন্যান্য ঘাটেও চলছে বিশ্বকর্মা বিসর্জন ফরিদপুরে সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের বিরুদ্ধে মানববন্ধন চন্দ্রিমা থানায় কিশোর গ্যাং প্রতিরোধের দাবিতে এলাকাবাসীর স্মারকলিপি কাঁঠালিয়ায় মাদকসহ দুজন গ্রেপ্তার ময়মনসিংহে মাদক সম্পর্কে শিক্ষার্থীদের সচেতনায় আলোচনাসভা অনুষ্ঠিত কাঁঠালিয়ায় আদালতে মামলা চলার মধ্যেই সীমানা বেড়া ভাঙচুরের অভিযোগ অনিয়মের অভিযোগে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরে দুদকের অভিযান রাজশাহীর মোহনপুরে আনসার-ভিডিপির মাদকবিরোধী সচেতনতা সমাবেশ

যমুনা নদী থেকে অবৈধ বালু উত্তোলনে মোবাইল কোর্টে লাখ টাকা জরিমানা

মানিকগঞ্জ প্রতিনিধি

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার বাঘুটিয়া ইউনিয়নে যমুনা নদী থেকে অবৈধ বালু উত্তোলনে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।

মঙ্গলবার (১৮ নভেম্বর) দিনব্যপী এই অভিযানের নেতৃত্ব উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আহসানুল আলম।

এসময় দৌলতপুর থানা ও বাঘুটিয়া ভূমি অফিসের সহযোগিতায় পরিচালিত এ অভিযানে রাহাতপুর বালুমহালের ইজারাদার প্রিন্স করপোরেশন–এর ‘মনের আশা’ ড্রেজারকে বালুমহাল থেকে প্রায় ৫ কিমি দূরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক লক্ষ টাকা জরিমানা করা হয়।

এলাকাবাসীর তথ্যানুসারে জানা যায় অভিযান শুরুর পূর্বে ঐ স্থান থেকে তিনটি ড্রেজার পালিয়ে যায়।

এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আহসানুল আলম বলেন, উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের যমুনা নদীর বালুমহাল থেকে প্রায় ৫ কিমি দূরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর আওতায় ১ লাধ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। অবৈধ বালু উত্তোলন প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ