September 18, 2026, 4:47 am
শিরনাম :
মনস্বিতা মহিলা ডিগ্রি কলেজে নজরুল বর্ষ উদযাপন কোটালীপাড়ার নাজিম এবার বিভাগীয় দাবা প্রতিযোগিতায় তালায় নেক্সাস প্রোগ্রামিংয়ের যুব অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত সার্টিফিকেট নির্ভর শিক্ষা নয়, আচরণগত পরিবর্তন ও মূল্যবোধের বিকাশ ঘটাতে হবে- জেলা প্রশাসক শহীদ সাইফুদ্দিনের ১২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শরণখোলায় ছাত্রশিবিরের বৃক্ষরোপণ কর্মসূচি পালন কোটালীপাড়ায় প্রতিপক্ষের বিরুদ্ধে ফলের গাছ কাটার অভিযোগ কোটালীপাড়ায় তিন ফার্মেসিকে ১১ হাজার টাকা জরিমানা দর্শনা চেকপোস্টে মেহেরপুর আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার রাজারহাটের নাজিমখানে ব্রিজের উচ্চতায় বিপজ্জনক সড়ক

রাজশাহীতে বিচারক পরিবারের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

সিরাজুল ইসলাম (রনি), রাজশাহী ব্যুরো প্রধান

রাজশাহী মহানগর দায়রা জজ মো. আব্দুর রহমানের পরিবারের ওপর নৃশংস হামলার বিরুদ্ধে মানববন্ধন করেছেন আইনজীবীরা।

সোমবার সকালেই রাজশাহী এডভোকেট বার এসোসিয়েশনের আয়োজনে আদালত চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সভাপতিত্ব করেন রাজশাহী এডভোকেট বার এসোসিয়েশনের সভাপতি আলহাজ্ব আবুল কাশেম। এতে রাজশাহী এডভোকেট বার এসোসিয়েশনেরআইনজীবীরা অংশ নেন। তারা এই বর্বর হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে, অপরাধীর দ্রুত বিচার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন

মহানগর দায়রা জজ আদালতের পিপি আলী আশরাফ মাসুম বলেন, “বিচার বিভাগের সদস্যদের পরিবার যদি নিরাপদ না থাকে, তাহলে সাধারণ মানুষ কিভাবে ন্যায়বিচার পাবে?” তিনি দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার গুরুত্বের ওপর জোর দেন।

উল্লেখ্য, ১৩ নভেম্বর রাজশাহী মহানগর দায়রা জজ মো. আব্দুর রহমানের ডাবতলা এলাকার বাসায় ঢুকে নবম শ্রেণির শিক্ষার্থী তওসিফ রহমান (১৫) কে ছুরিকাঘাত করে হত্যা এবং বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসিকে (৪৪) হত্যার চেষ্টা করেন গাইবান্ধার ফুলছড়ি উপজেলার সোলাইমান শহিদের ছেলে লিমন মিয়া (৩৪)। পরের দিন, ১৪ নভেম্বর, বিচারক নিজে বাদী হয়ে রাজপাড়া থানায় মামলা দায়ের করেন।

একই দিনে নিহত তওসিফকে জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার রুদ্রবয়রা গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ