July 27, 2026, 8:42 am
শিরনাম :
রাজবাড়ীতে আর্থিক প্রতারণার প্রতিবাদে ও টাকা ফেরতের দাবিতে মানববন্ধন পাথরঘাটায় জেলের ছদ্মবেশী সাংবাদিকের কাছ থেকে নৌ পুলিশের চাঁদা গ্রহণের ভিডিও ভাইরাল বাংলাদেশ প্রেসক্লাব ইউএইর সভাপতিতে সংবর্ধনা ঝালকাঠি জেলা পরিষদে মানবিকতার অনন্য দৃষ্টান্ত তালা হাসপাতালের ডাক্তার ও কর্মচারী সাসপেন্ড খালিয়াজুড়ির মেন্দিপুর ইউনিয়ন ভূমি অফিসে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ জামালপুরে ব্যবসায়ীদের মানববন্ধন বান্দরবানে সদর ইউনিয়ন পরিষদে প্রশাসনিক ক্ষমতা পেলেন কৃষি কর্মকর্তা চাঁপাইনবাবগঞ্জে সবুজ বাংলাদেশ গড়ার উদ্যোগে বৃক্ষমেলা উদ্বোধন শ্যামনগরে জলাবদ্ধতায় ফসলের জমি পানিতে তলিয়ে আছে

দৌলতপুরপ ডিএমআইই পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

আব্দুল আল মামুন, মানিকগঞ্জ প্রতিনিধি

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় বাস্তবায়নে (১৭ নভেম্বর) মঙ্গলবার সকাল ৯.০০ ঘটিকায় উপজেলা হলরুমে বিকেন্দ্রীকৃত পরিবীক্ষণ, পরিদর্শন ও মূল্যায়ন(ডিএমাইই) পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা দিনব্যাপী অনুষ্ঠিত হয়।

উক্ত কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিয়ান নুরেন।

প্রশিক্ষনে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করন (৩য় পর্যায়) প্রকল্পের উপজেলা কো – অর্ডিনেটর মো. বেলাল হোসেন। এসময় তিনি প্রেজেন্টেশন ও মুক্ত আলোচনা মাধ্যমে প্রশিক্ষণার্থীদের ডিএমাই পদ্ধতি সম্পর্কে ধারণা, প্রশিক্ষণের উদ্দেশ্য ও প্রশিক্ষণের নীতিমালা, ডিএমআই তথ্য প্রবাহ,ডিএমআই পদ্ধতি বাস্তবায়নে ইউনিয়ন পরিষদ, উপজেলা ও জেলার দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে ধারণা দেওয়া হয়।

প্রশিক্ষনে কোর্স সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা নির্বাহী অফিসার নাহিয়ান নুরেন।

সবশেষে প্রশিক্ষণার্থীদের মতামত ও ধন্যবাদ জ্ঞাপন করে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার সমাপ্তি ঘোষনা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ