September 17, 2026, 11:58 pm
শিরনাম :
মনস্বিতা মহিলা ডিগ্রি কলেজে নজরুল বর্ষ উদযাপন কোটালীপাড়ার নাজিম এবার বিভাগীয় দাবা প্রতিযোগিতায় তালায় নেক্সাস প্রোগ্রামিংয়ের যুব অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত সার্টিফিকেট নির্ভর শিক্ষা নয়, আচরণগত পরিবর্তন ও মূল্যবোধের বিকাশ ঘটাতে হবে- জেলা প্রশাসক শহীদ সাইফুদ্দিনের ১২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শরণখোলায় ছাত্রশিবিরের বৃক্ষরোপণ কর্মসূচি পালন কোটালীপাড়ায় প্রতিপক্ষের বিরুদ্ধে ফলের গাছ কাটার অভিযোগ কোটালীপাড়ায় তিন ফার্মেসিকে ১১ হাজার টাকা জরিমানা দর্শনা চেকপোস্টে মেহেরপুর আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার রাজারহাটের নাজিমখানে ব্রিজের উচ্চতায় বিপজ্জনক সড়ক

এমইউজে’র দ্বি-বার্ষিক নির্বাচনে রাশেদ সভাপতি, রানা সম্পাদক নির্বাচিত

আমিরুল ইসলাম, খুলনা ব্যুরো প্রধান

খুলনা মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের (এমইউজে) দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে দৈনিক মানবজমিনের খুলনা ব্যুরো প্রধান মো. রাশিদুল ইসলাম, সাধারণ সম্পাদক পদে দৈনিক সংগ্রামের খুলনা বিভাগীয় প্রধান আব্দুর রাজ্জাক রানা ও কোষাধ্যক্ষ পদে এস এ টিভি’র খুলনা প্রতিনিধি মো. রকিবুল ইসলাম মতি বিনাপ্রতিন্দ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এছাড়া অন্যান্য পদেও বিনাপ্রতিন্দ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সহ-সভাপতি রাইজিংবিডির নিজস্ব প্রতিবেদক (খুলনা) মুহাম্মদ নূরুজ্জামান, সহ-সাধারণ সম্পাদক একুশে টেলিভিশনের খুলনা প্রতিনিধি মো. আশরাফুল ইসলাম নূর, নির্বাহী সদস্য দৈনিক নয়াদিগন্তের খুলনা ব্যুরো প্রধান মো. এরশাদ আলী ও দৈনিক প্রবর্তনের নির্বাহী সম্পাদক কে এম জিয়াউস সাদাত।

এর আগে রবিবার (১৬ নভেম্বর) ইউনিয়নের দ্বি-বার্ষিক নির্বাচনে ৭টি পদের বিপরীতে অন্য কোন প্রার্থী না থাকায় উপরোক্ত ৭জনকে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করে নির্বাচন কমিশন।
এমইউজে নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন ইউনিয়নের সিনিয়র সদস্য ও ফিনান্সিয়াল এক্সপ্রেসের খুলনা ব্যুরো প্রধান জি এম রফিকুল ইসলাম। অপর দু’জন সদস্য হলেন ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক কালের কণ্ঠের খুলনা ব্যুরো প্রধান এইচ এম আলাউদ্দিন ও ইউনিয়নের সদস্য দৈনিক খুলনাঞ্চল পত্রিকার সম্পাদক মিজানুর রহমান মিলটন।

নবনির্বাচিতরা চলমান ‘নো ওয়েজ বোর্ড, নো মিডিয়া’ নীতি কার্যকর এবং গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের সুরক্ষাসহ বিএফইউজে ঘোষিত ৩৯ দফা আন্দোলনে সাংবাদিক সমাজের ভূমিকা আরো বলিষ্ঠ ও বেগবান করবেন বলে ঘোষণা দেন।

গঠনতন্ত্র অনুযায়ী পরবর্তী তিন দিনের মধ্যে বর্তমান সভাপতি মো. আনিসুজ্জামান ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবুল হাসান হিমালয়সহ বিদায়ী কমিটি নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ