September 17, 2026, 11:58 pm
শিরনাম :
মনস্বিতা মহিলা ডিগ্রি কলেজে নজরুল বর্ষ উদযাপন কোটালীপাড়ার নাজিম এবার বিভাগীয় দাবা প্রতিযোগিতায় তালায় নেক্সাস প্রোগ্রামিংয়ের যুব অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত সার্টিফিকেট নির্ভর শিক্ষা নয়, আচরণগত পরিবর্তন ও মূল্যবোধের বিকাশ ঘটাতে হবে- জেলা প্রশাসক শহীদ সাইফুদ্দিনের ১২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শরণখোলায় ছাত্রশিবিরের বৃক্ষরোপণ কর্মসূচি পালন কোটালীপাড়ায় প্রতিপক্ষের বিরুদ্ধে ফলের গাছ কাটার অভিযোগ কোটালীপাড়ায় তিন ফার্মেসিকে ১১ হাজার টাকা জরিমানা দর্শনা চেকপোস্টে মেহেরপুর আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার রাজারহাটের নাজিমখানে ব্রিজের উচ্চতায় বিপজ্জনক সড়ক

‎মাসুদ সাঈদীর নিন্দা জানিয়ে বিবৃতি — জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগে ক্ষোভ

শফিকুল ইসলাম মাসুদ, স্টাফ রিপোর্টার

পিরোজপুরের জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তদের অগ্নিসংযোগের ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছেন পিরোজপুর-১ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি পদপ্রার্থী ও জিয়ানগর উপজেলার সাবেক চেয়ারম্যান মাসুদ সাঈদী।

‎শনিবার দুপুরে গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে তিনি বলেন, ‎“জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ শুধু একটি স্থাপনায় হামলা নয়—এটি আমাদের ইতিহাস, সংস্কৃতি, ফ্যাসিস্টদের বিরুদ্ধে গণ আন্দোলন ও আমাদের ত্যাগের প্রতি এক ধৃষ্টতাপূর্ণ চ্যালেঞ্জ।

শহীদদের প্রতি অবমাননাকর এ ধরনের কর্মকাণ্ড পরিকল্পিতভাবে করা হচ্ছে। জনরোষে ফ্যাসিস্ট শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যাওয়ার পর তারই পালিত নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের কর্মীরা পিরোজপুসহ সারাদেশে শহীদদের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভগুলোতে অগ্নিসন্ত্রাস চালিয়ে যাচ্ছে।

যারা এ ধরনের ন্যক্কারজনক কাজ করেছে তারা দেশের শত্রু। এইসব আগুন সন্ত্রাসীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।”

‎তিনি আরও বলেন, ‎“জুলাই যোদ্ধাদের ত্যাগের স্মারকের উপর আঘাত মানে জাতীয় মূল্যবোধের উপর আঘাত। পিরোজপুরবাসী এ ধরনের নাশকতা বরদাশত করবে না।

আমি এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং প্রশাসনকে কঠোর নজরদারি ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের দ্রুত গ্রেফতার করার আহবান জানাচ্ছি।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ