September 17, 2026, 11:58 pm
শিরনাম :
মনস্বিতা মহিলা ডিগ্রি কলেজে নজরুল বর্ষ উদযাপন কোটালীপাড়ার নাজিম এবার বিভাগীয় দাবা প্রতিযোগিতায় তালায় নেক্সাস প্রোগ্রামিংয়ের যুব অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত সার্টিফিকেট নির্ভর শিক্ষা নয়, আচরণগত পরিবর্তন ও মূল্যবোধের বিকাশ ঘটাতে হবে- জেলা প্রশাসক শহীদ সাইফুদ্দিনের ১২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শরণখোলায় ছাত্রশিবিরের বৃক্ষরোপণ কর্মসূচি পালন কোটালীপাড়ায় প্রতিপক্ষের বিরুদ্ধে ফলের গাছ কাটার অভিযোগ কোটালীপাড়ায় তিন ফার্মেসিকে ১১ হাজার টাকা জরিমানা দর্শনা চেকপোস্টে মেহেরপুর আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার রাজারহাটের নাজিমখানে ব্রিজের উচ্চতায় বিপজ্জনক সড়ক

বাগেরহাটে বিদ্যুতায়িত হয়ে বিদ্যুৎ শ্রমিকের মৃত্যু

তরফদার রবিউল ইসলাম

বাগেরহাটের ফকিরহাট উপজেলায় বৈদ্যুতিক খুঁটিতে কাজ করার সময় বিদ্যুতায়িত হয়ে সবুজ সরদার (২৬) নামে এক বিদ্যুৎ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শনিবার (১৫ নভেম্বর) দুপুরে উপজেলার পিলজংগ ইউনিয়নের সুকদাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সবুজ সরদার বাগেরহাট সদরের কাড়াপাড়া ইউনিয়নের সাবেরডাঙ্গা গ্রামের ইসলাম সরদারের ছেলে।

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক মীর বলেন, দুপুরে বাগেরহাট সদর পল্লী বিদ্যুৎ সমিতির আওতাধীন একটি চালু লাইনের খুঁটিতে উঠে কাজ করছিলেন শ্রমিক সবুজ সরদার। কাজ চলাকালীন হঠাৎ তিনি বিদ্যুতায়িত হয়ে তারের সঙ্গে ঝুলে পড়েন। খবর পেয়ে ফকিরহাট ফায়ার সার্ভিসের একটি বিশেষ টিম প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর মরদেহটি উদ্ধার করে।

ফকিরহাট পল্লী বিদ্যুৎ সমিতির উপ-মহাব্যবস্থাপক (ডিএজিএম) আনন্দ কুমার কুন্ডু বলেন, যে কাজটি হচ্ছিল, সেটি সদর দপ্তরের দায়িত্বে ছিল। তবে চালু অবস্থায় সঞ্চালন লাইনে কাজ করার বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান আমাদের কোনো ধরনের অবহিত করেনি। নিয়ম অনুযায়ী কাজের আগে আমাদের জানালে ফিডার লাইন বন্ধ করে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা হতো। আমাদের না জানিয়ে কাজ করায় এই দুর্ঘটনা ঘটেছে।”

স্থানীয়দের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। নিহত শ্রমিকের পরিবারের দাবি ঘটনার সঠিক তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ