September 17, 2026, 11:58 pm
শিরনাম :
মনস্বিতা মহিলা ডিগ্রি কলেজে নজরুল বর্ষ উদযাপন কোটালীপাড়ার নাজিম এবার বিভাগীয় দাবা প্রতিযোগিতায় তালায় নেক্সাস প্রোগ্রামিংয়ের যুব অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত সার্টিফিকেট নির্ভর শিক্ষা নয়, আচরণগত পরিবর্তন ও মূল্যবোধের বিকাশ ঘটাতে হবে- জেলা প্রশাসক শহীদ সাইফুদ্দিনের ১২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শরণখোলায় ছাত্রশিবিরের বৃক্ষরোপণ কর্মসূচি পালন কোটালীপাড়ায় প্রতিপক্ষের বিরুদ্ধে ফলের গাছ কাটার অভিযোগ কোটালীপাড়ায় তিন ফার্মেসিকে ১১ হাজার টাকা জরিমানা দর্শনা চেকপোস্টে মেহেরপুর আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার রাজারহাটের নাজিমখানে ব্রিজের উচ্চতায় বিপজ্জনক সড়ক

বাগেরহাটে জামায়াত ইসলামের নেতাকর্মীদের উদ্যোগে স্বেচ্ছাশ্রমে বাঁধ নির্মাণ

তরফদার রবিউল ইসলাম

বাগেরহাটে জামায়াত ইসলামের নেতাকর্মীদের উদ্যোগে স্বেচ্ছাশ্রমে গ্রামরক্ষা বাঁধ নির্মাণকরা হয়েছে।

শনিবার (১৫ নভেম্বর) সকালে বাগেরহাট সদরের যাত্রাপুর ইউনিয়নের ভৈরব নদীর পাড়ে বাগদিয়া গ্রামে স্বেচ্ছাশ্রমে বাঁধ নির্মাণ কাজ শুরু করে জামায়াত ইসলামের শতাধিক কর্মী।

স্থানীয় সূত্রে জানা গেছে, সদরের বাগদিয়া গ্রামের প্রায় এক কিলোমিটার গ্রামরক্ষাবাধ নদীর ভাঙন ও জোয়ারের পানির দুর্ভোগ থেকে এলাকাবাসীকে রক্ষা করতে দীর্ঘদিন ধরে বাঁধ নির্মাণের দাবি ছিল। কিন্তু সরকারী ভাবে কোন উদ্যোগ না নেওয়ায় জামায়াতের কর্মীরা স্বেচ্ছাশ্রমে নদীর পাড়ে গ্রামরক্ষাবাধ নির্মান করেন। স্বেচ্ছাশ্রম কার্যক্রমে নেতৃত্ব দেন বাগেরহাট সদর উপজেলা জামায়াত ইসলামের সেক্রেটারি মোহাম্মদ লিয়াকত আলী।

এ সময় উপস্থিত ছিলেন বাগেরহাট সদর উপজেলা জামায়াতের আমির ডাঃ মাওলানা ফেরদৌস আলী, বিষ্ণুপুর ইউনিয়নের জামায়াত ইসলামের আমির মোহাম্মদ সাইদুর রহমান, ইউনিয়ন সভাপতি দিদারুল ইসলাম, বারুইপাড়া ইউনিয়নের ৬নং ওয়ার্ড সভাপতি মোহাম্মদ সরোয়ার হোসেন, ১নং ওয়ার্ড সভাপতি মোহাম্মদ বদিউজ্জামান সিকদার, জামায়াত নেতা শেখ নজরুল ইসলাম ও মোঃ কালিমুল্লাহ প্রমুখ।

বাগেরহাটে সদর উপজেলা জামায়াত ইসলামের আমির ডাঃ মাওলানা ফেরদৌস আলী বলেন, মানুষের দুঃসময়ে পাশে দাঁড়ানো আমাদের ঈমানী ও সামাজিক দায়িত্ব। ভৈরব নদীর ভাঙনে বহু পরিবার , শিক্ষাপ্রতিষ্ঠান , মসজিদসহ নানা স্থাপনা ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকিতে রয়েছে।

সে কারণেই দলমত–নির্বিশেষে এলাকাবাসীর কল্যাণে স্বেচ্ছাশ্রমের উদ্যোগ নিয়েছি। এর আগে পানিঘাট ও চাপাতলা এলাকার তিন কিলোমিটার বাধ নির্মান করে দেওয়া হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কাজ অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ