July 27, 2026, 10:53 am
শিরনাম :
বাগেরহাটে ‘ক্লাইমেট জাস্টিস ফোরাম’ গঠন রাজবাড়ীতে আর্থিক প্রতারণার প্রতিবাদে ও টাকা ফেরতের দাবিতে মানববন্ধন পাথরঘাটায় জেলের ছদ্মবেশী সাংবাদিকের কাছ থেকে নৌ পুলিশের চাঁদা গ্রহণের ভিডিও ভাইরাল বাংলাদেশ প্রেসক্লাব ইউএইর সভাপতিতে সংবর্ধনা ঝালকাঠি জেলা পরিষদে মানবিকতার অনন্য দৃষ্টান্ত তালা হাসপাতালের ডাক্তার ও কর্মচারী সাসপেন্ড খালিয়াজুড়ির মেন্দিপুর ইউনিয়ন ভূমি অফিসে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ জামালপুরে ব্যবসায়ীদের মানববন্ধন বান্দরবানে সদর ইউনিয়ন পরিষদে প্রশাসনিক ক্ষমতা পেলেন কৃষি কর্মকর্তা চাঁপাইনবাবগঞ্জে সবুজ বাংলাদেশ গড়ার উদ্যোগে বৃক্ষমেলা উদ্বোধন

রাজাপুরে বিএনপি নেতার দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প

মো. আমিনুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠির রাজাপুরে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

১৪ নভেম্বর শুক্রবার সকাল ৯ টায় রাজাপুর উপজেলার গালুয়া মাধ্যমিক বিদ্যালয়ে এ ক্যাম্পের কার্যক্রম শুরু হয়।

বিএনপি নেতা ও সংবিধান সংস্কার কমিশনের সদস্য ব্যারিষ্টার মইন ফিরোজী প্রধান অতিথি হিসেবে ফ্রি এ মেডিকেল ক্যাম্প কার্যক্রমের উদ্ভোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-সামাদ ফৌজিয়া ফাউন্ডেমনের চেয়ারম্যান এ্যাডভোকেট সাবরিনা সামাদ ফিরোজী।

রিউমাটোলজি ফাউন্ডেশন এন্ড রিসার্চ ট্রাস্টের সহযোগিতায় ডাঃ আব্দুল হাকিম আকন স্মৃতি স্মরণে দিন ব্যাপী এ মেডিকেল ক্যাম্পে বাথ জনিত রোগ ও ব্যাথার ৪০০ শতাধিক রোগীকে চিকিৎসা সহ বিনামূলে ঔষধ সরবরাহ করা হয়। এতে কাঁঠালিয়া ও রাজাপুর উপজেলার প্রত্যন্ত অঞ্চলের গরিব রোগীরা অগ্রাধিকার পান।

ক্যাম্পে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের রিউমাটোলজি বিভাগের অধ্যাপক ডাঃ নজরুল ইসলাম, সহযোগী অধ্যাপক ডাঃ রিনা ফেরদৌস, বরিশাল মেডিকেল কলেজের রিউমাটোলজি ডাঃ ফাহাদ, ডাঃ তৌফিক এলাহী, ট্রাস্টের সেক্রেটারী ডাঃ পিযুস বিশ্বাস, ডাঃ বর্ষা ইসলাম, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় ও মর্ডান ওয়ান স্টপ আথ্রাইটিস কেয়ার এন্ড সেন্টারের রিউমাটোলজি বিভাগের ১৪ চিকিৎসক, নার্স, ফার্মাসিষ্ট ও ট্রাষ্টের কার্যনির্বাহী পরিষদের সদস্য সহ ৩৩ জন মেডিকেল টিম এ চিকিৎসা সহায়তা প্রদান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ