September 20, 2026, 7:49 pm
শিরনাম :
ময়মনসিংহের নাসিরাবাদ কলেজে তারুণ্যের মেলা নওহাটা পৌরসভার ৯ নং ওয়ার্ডে বিএনপি নেতার গণসংযোগ কলকাতার বাজে প্রতাপ ঘাট সহ অন্যান্য ঘাটেও চলছে বিশ্বকর্মা বিসর্জন ফরিদপুরে সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের বিরুদ্ধে মানববন্ধন চন্দ্রিমা থানায় কিশোর গ্যাং প্রতিরোধের দাবিতে এলাকাবাসীর স্মারকলিপি কাঁঠালিয়ায় মাদকসহ দুজন গ্রেপ্তার ময়মনসিংহে মাদক সম্পর্কে শিক্ষার্থীদের সচেতনায় আলোচনাসভা অনুষ্ঠিত কাঁঠালিয়ায় আদালতে মামলা চলার মধ্যেই সীমানা বেড়া ভাঙচুরের অভিযোগ অনিয়মের অভিযোগে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরে দুদকের অভিযান রাজশাহীর মোহনপুরে আনসার-ভিডিপির মাদকবিরোধী সচেতনতা সমাবেশ

রাজশাহীতে বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের ২০তম অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত

সিরাজুল ইসলাম (রনি), রাজশাহী ব্যুরো প্রধান

রাজশাহী সেনানিবাসে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের ২০তম বাৎসরিক অধিনায়ক সম্মেলন ২০২৫।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাজশাহী সেনানিবাসস্থ বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল সেন্টারের (বিআইআরসি) শহিদ নকীব হলে এ সম্মেলন হয়।

সম্মেলনের প্রধান অতিথি ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি অতিথির বক্তব্যে রেজিমেন্টের গৌরবোজ্জ্বল ঐতিহ্য এবং দেশ সেবায় অবদানের কথা তুলে ধরেন। সেই সাথে আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে কঠিন চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত থাকার জন্য আহ্বান জানান।

এর আগে, তিনি সম্মেলন কক্ষে পৌঁছালে তাঁকে অভ্যর্থনা জানান জিওসি, আর্মি ট্রেনিং এন্ড ডকট্রিন কমান্ডের কমান্ড্যান্ট, জিওসি ১১ পদাতিক ডিভিশন ও বগুড়ার এড়িয়া কমান্ডার।

পরে রেজিমেন্টের কর্মকর্তাদের সাথে মতবিনিময়ে প্রযুক্তিগত উন্নয়ন, গবেষণা ও পেশাগত দক্ষতা বৃদ্ধির দিকনির্দেশনা দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ