July 27, 2026, 12:01 pm
শিরনাম :
বাগেরহাটে ‘ক্লাইমেট জাস্টিস ফোরাম’ গঠন রাজবাড়ীতে আর্থিক প্রতারণার প্রতিবাদে ও টাকা ফেরতের দাবিতে মানববন্ধন পাথরঘাটায় জেলের ছদ্মবেশী সাংবাদিকের কাছ থেকে নৌ পুলিশের চাঁদা গ্রহণের ভিডিও ভাইরাল বাংলাদেশ প্রেসক্লাব ইউএইর সভাপতিতে সংবর্ধনা ঝালকাঠি জেলা পরিষদে মানবিকতার অনন্য দৃষ্টান্ত তালা হাসপাতালের ডাক্তার ও কর্মচারী সাসপেন্ড খালিয়াজুড়ির মেন্দিপুর ইউনিয়ন ভূমি অফিসে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ জামালপুরে ব্যবসায়ীদের মানববন্ধন বান্দরবানে সদর ইউনিয়ন পরিষদে প্রশাসনিক ক্ষমতা পেলেন কৃষি কর্মকর্তা চাঁপাইনবাবগঞ্জে সবুজ বাংলাদেশ গড়ার উদ্যোগে বৃক্ষমেলা উদ্বোধন

বাঘাইছড়িতে বিএনপি মনোনীত প্রার্থী এ্যাড. দীপেন দেওয়ানকে সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোঃ হাসান আলী, বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি

বুধবার (১২ নভেম্বর) সকাল ১০টায় বাঘাইছড়ি উপজেলা পরিষদ মিলনায়তনে ২৯৯ নং আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও ধানের শীষের কান্ডারী এ্যাড. দীপেন দেওয়ানের সাথে বাঘাইছড়ি উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় যোগদানের পূর্বে বিএনপি মনোনীত প্রার্থীসহ জেলা থেকে আগত নেতৃবৃন্দ বাঘাইছড়ি বড় হুজুরের মাজার জিয়ারত করেন এবং রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের শ্রেষ্ঠ সংগঠক মরহুম জসীমউদ্দিনের কবর জিয়ারত করে তাঁর পরিবারের সদস্যদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বাঘাইছড়ি উপজেলা বিএনপির সভাপতি ওমর আলী এবং সঞ্চালনা করেন বাঘাইছড়ি পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ রহমতুল্লাহ খাজা।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২৯৯ নং আসনে বিএনপি মনোনীত প্রার্থী এ্যাড. দীপেন দেওয়ান।

সভায় স্বাগত বক্তব্য রাখেন বাঘাইছড়ি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাবেদুল আলম।
এছাড়াও জেলা থেকে আগত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এড. মামুনুর রশীদ মামুন, মিসেস মৈত্রী চাকমা, জেলা বিএনপির সহ-সভাপতি ও রাঙামাটি পৌরসভার সাবেক মেয়র সাইফুল ইসলাম ভুট্টো, জেলা বিএনপির সহ-সভাপতি ও বাঘাইছড়ি পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব নিজাম উদ্দিন বাবু, জেলা যুব দলের সাবেক সভাপতি এড. সাইফুল ইসলাম পনির, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আলী বাবর, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ শাকিল, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও রাঙামাটি পৌর বিএনপির সভাপতি এস. এম. শফিউল আজম, রাঙামাটি সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রনেল দেওয়ান, নগর বিএনপির সভাপতি মজিবুর রহমান, জেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক মোঃ নুরুজ্জামান, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাহাঙ্গীর তালুকদার, জেলা শ্রমিক দলের সভাপতি মমতাজ মিয়া, জেলা জাসাস সভাপতি কামাল হোসেন, ছাত্র দলের সাধারণ সম্পাদক আলী আকবর সুমন, কৃষক দলের সভাপতি অলোক প্রিয় রিন্টু, তাঁতী দলের সভাপতি শফিউল আলম, মৎস্যজীবী দলের সভাপতি নুর কবির বাছা এবং জেলা বিএনপির যুগ্ম সম্পাদক দেবজ্যোতি চাকমা।

মতবিনিময় সভায় বক্তারা বলেন, বিএনপি যাতে ক্ষমতায় যেতে না পারে, সে উদ্দেশ্যে একটি গুপ্ত সংগঠন জামায়াতে ইসলাম গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তারা ধর্মকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে রাজনীতিতে ফায়দা লোটার চেষ্টা করছে।

দেশের প্রত্যন্ত অঞ্চলের সাধারণ ধর্মপ্রাণ মুসলমানদের কাছে গিয়ে তারা “জান্নাতের টিকিট” দেওয়ার প্রলোভন দেখিয়ে বিভ্রান্ত করছে। বক্তারা বলেন, যারা ইসলামকে ব্যবহার করে মানুষকে প্রতারিত করে, তারা কোনোভাবেই ইসলামী দল হতে পারে না। এ ধরনের অপপ্রচার ও বিভ্রান্তি যাতে ছড়াতে না পারে, সেদিকে দলীয়ভাবে কঠোর নজরদারি রাখতে হবে।

বক্তারা আরও বলেন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯ নং আসনটি তারেক রহমানকে উপহার দিতে হলে দলের প্রতিটি নেতা-কর্মীকে জনগণের দুয়ারে যেতে হবে। সাধারণ মানুষের দুঃখ-দুর্দশার কথা জানতে হবে এবং তাদের আস্থা ও বিশ্বাস অর্জন করতে হবে।

দলের ভেতরকার সকল মতপার্থক্য ও ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এখন সময় ব্যক্তিগত স্বার্থ ভুলে দলের স্বার্থে মাঠে নামার।

বক্তারা আহ্বান জানান, ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সবাইকে বিএনপি মনোনীত প্রার্থী এডভোকেট দীপেন দেওয়ানের হাতকে শক্তিশালী করতে হবে।

এ সময় তারা বলেন, তারেক রহমানের ঘোষিত ৩১ দফা রূপরেখা বাস্তবায়ন করতে হলে প্রান্তিক জনগণকে তাঁর লক্ষ্য ও পরিকল্পনা সম্পর্কে বোঝাতে হবে। বিএনপির রাজনীতি জনগণের অধিকার ও মুক্তির রাজনীতি—এই বার্তাটি ঘরে ঘরে পৌঁছে দিতে হবে।

বক্তাদের দৃঢ় প্রত্যয়, “যে কোনো ষড়যন্ত্র ও বিভ্রান্তির জবাব মাঠেই দেওয়া হবে। বিএনপি আবারো জনগণের ভোটে ক্ষমতায় ফিরে এসে গণতন্ত্র পুনরুদ্ধার করবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ