September 20, 2026, 7:14 pm
শিরনাম :
নওহাটা পৌরসভার ৯ নং ওয়ার্ডে বিএনপি নেতার গণসংযোগ কলকাতার বাজে প্রতাপ ঘাট সহ অন্যান্য ঘাটেও চলছে বিশ্বকর্মা বিসর্জন ফরিদপুরে সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের বিরুদ্ধে মানববন্ধন চন্দ্রিমা থানায় কিশোর গ্যাং প্রতিরোধের দাবিতে এলাকাবাসীর স্মারকলিপি কাঁঠালিয়ায় মাদকসহ দুজন গ্রেপ্তার ময়মনসিংহে মাদক সম্পর্কে শিক্ষার্থীদের সচেতনায় আলোচনাসভা অনুষ্ঠিত কাঁঠালিয়ায় আদালতে মামলা চলার মধ্যেই সীমানা বেড়া ভাঙচুরের অভিযোগ অনিয়মের অভিযোগে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরে দুদকের অভিযান রাজশাহীর মোহনপুরে আনসার-ভিডিপির মাদকবিরোধী সচেতনতা সমাবেশ সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির বৈঠক অনুষ্ঠিত

টাঙ্গাইলে রেড ক্রিসেন্টের উদ্যোগে গাছের চারা বিতরণ

স্টাফ রির্পোটার

টাঙ্গাইল সদর উপজেলার দাইন্যা ইউনিয়নে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি টাঙ্গাইল ইউনিটের আয়োজনে উদ্যোগে গাছের চারা বিতরণ এবং বন্যা মোকাবেলায় করণীয় বিষয়ে প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ( ১২ নভেম্বর) সকালে ৯নং ওয়ার্ড সভা কেন্দ্রে সমন্বিত বন্যা সহনশীল কর্মসূচি ((Integrated Flood Resilience Programme – IFRP)) এর সহায়তায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কর্মসূচির আওতায় স্থানীয় জনগণের মাঝে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। এর মাধ্যমে গ্রামীণ পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তন মোকাবেলা এবং বন্যা-পরবর্তী সময়ের জীবিকা উন্নয়নে উৎসাহিত করা হয়।

অনুষ্ঠানে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি টাঙ্গাইল ইউনিটের সেক্রেটারি জিয়াউল হক শাহীন, নির্বাহী সদস্য সাদেকুল আলম খোকা, আজাদ খান ভাসানী, আজীবন সদস্য মির্জা দেলোয়ার হোসেন শিবলু, ইউনিট লেভেল অফিসার ইজ্জত আলী খান মাজুসহ অন্যান্য কর্মকর্তারা এবং স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ