July 26, 2026, 8:24 pm
শিরনাম :
পাথরঘাটায় জেলের ছদ্মবেশী সাংবাদিকের কাছ থেকে নৌ পুলিশের চাঁদা গ্রহণের ভিডিও ভাইরাল বাংলাদেশ প্রেসক্লাব ইউএইর সভাপতিতে সংবর্ধনা ঝালকাঠি জেলা পরিষদে মানবিকতার অনন্য দৃষ্টান্ত তালা হাসপাতালের ডাক্তার ও কর্মচারী সাসপেন্ড খালিয়াজুড়ির মেন্দিপুর ইউনিয়ন ভূমি অফিসে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ জামালপুরে ব্যবসায়ীদের মানববন্ধন বান্দরবানে সদর ইউনিয়ন পরিষদে প্রশাসনিক ক্ষমতা পেলেন কৃষি কর্মকর্তা চাঁপাইনবাবগঞ্জে সবুজ বাংলাদেশ গড়ার উদ্যোগে বৃক্ষমেলা উদ্বোধন শ্যামনগরে জলাবদ্ধতায় ফসলের জমি পানিতে তলিয়ে আছে ১৭ বছরে মানুষ ভোটাধিকার সঠিকভাবে প্রয়োগ করতে পারেনি- এস এম জিলানী

সীমান্ত হতে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট জব্দ

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ মহানন্দা ব্যাটেলিয়ান (৫৯ বিজিবি) সদস্যরা সীমান্তে সর্বদা সচেষ্ট অবস্থায় দায়িত্ব পালন করছে।

এরই ধারাবাহিকতায় ১১ নভেম্বর ২০২৫ তারিখ সন্ধ্যা আনুমানিক ০৬:৩০ ঘটিকায় মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর চকপাড়া বিওপি’র ০১টি বিশেষ টহল দল সীমান্ত পিলার ১৮২/৪-এস হতে আনুমানিক ২০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন শাহাবাজপুর ইউনিয়নের উপচকপাড়া গ্রামের ১৯ বিঘা নামক এলাকায় অভিযান পরিচালনা করে।

উক্ত অভিযানে টহল দল মালিকবিহীন বিপুল পরিমাণ নেশাজাতীয় ট্যাবলেট (ইয়াবা-১৯৪০ পিস এবং Tapentadol ট্যাবলেট-৩৬০০ পিস) আটক করতে সক্ষম হয়। অভিযান পরিচালনার সময় চোরাকারবারীরা বিজিবি’র উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল হতে পালিয়ে যায়। বর্তমানে আটককৃত নেশাজাতীয় ট্যাবলেটগুলো জিডি করতঃ শিবগঞ্জ থানায় হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে।

এ ব্যাপারে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবিএম, বিজিওএম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ