July 26, 2026, 8:27 pm
শিরনাম :
পাথরঘাটায় জেলের ছদ্মবেশী সাংবাদিকের কাছ থেকে নৌ পুলিশের চাঁদা গ্রহণের ভিডিও ভাইরাল বাংলাদেশ প্রেসক্লাব ইউএইর সভাপতিতে সংবর্ধনা ঝালকাঠি জেলা পরিষদে মানবিকতার অনন্য দৃষ্টান্ত তালা হাসপাতালের ডাক্তার ও কর্মচারী সাসপেন্ড খালিয়াজুড়ির মেন্দিপুর ইউনিয়ন ভূমি অফিসে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ জামালপুরে ব্যবসায়ীদের মানববন্ধন বান্দরবানে সদর ইউনিয়ন পরিষদে প্রশাসনিক ক্ষমতা পেলেন কৃষি কর্মকর্তা চাঁপাইনবাবগঞ্জে সবুজ বাংলাদেশ গড়ার উদ্যোগে বৃক্ষমেলা উদ্বোধন শ্যামনগরে জলাবদ্ধতায় ফসলের জমি পানিতে তলিয়ে আছে ১৭ বছরে মানুষ ভোটাধিকার সঠিকভাবে প্রয়োগ করতে পারেনি- এস এম জিলানী

মাদক ব্যবসায়ীদের বাধা দেওয়ায় ছাত্রদল কর্মীর উপর হামলা

স্টাফ রির্পোটার

পিরোজপুরের ইন্দুরকানি উপজেলার পাড়েরহাট ইউনিয়নে মাদক ব্যবসায়ীদের বাধা দেওয়ায় ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ ও ছাত্রদল কর্মী ফাহাদের(২৫) উপর হামলার ঘটনা ঘটেছে। হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবিতে মানববন্ধন করেছে পাড়েরহাট ইউনিয়নের সর্বস্তরের জনগণ।

আজ মঙ্গলবার বিকেলে পাড়েরহাট মহাসড়কের পাশে ঘন্টা ব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন ১নং পাড়েরহাট ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম হাওলাদার। সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন জাকির, ইউনিয়ন জামায়াতের সাধারণ সম্পাদক জালাল হোসেন, পাড়েরহাট জামে মসজিদের ইমাম আল আমিন খান সহ পারেরহাট ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সর্বস্তরের জনগণ।

মানববন্ধনে বক্তারা বলেন, আজকে আমাদের এলাকার প্রত্যেকটি পরিবার আতঙ্কিত। কলেজ পড়ুয়া এই ছাত্রদের উপর মাদক ব্যবসায়ীরা নিঃসংশ হামলা করেছে। তারা গিয়েছিল মাদকের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে প্রতিবাদের ফলে আজ তাদের এই অবস্থা। যারা এই হামলার সাথে জড়িত তাদের চিহ্নিত করতে হবে এবং প্রশাসনকে তাদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। তারা বলেন মাদক এই সমাজকে নষ্ট করছে, দেশকে নষ্ট করছে। প্রশাসনকেই মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।

আহত ফাহাদ অভিযোগ করে বলেন, আমাদের বাসার পিছনে অনেকদিন ধরে এই মাদক বেচাকেনা হয় এবং দুপুরে গোসলের সময় মহিলারা গোসল করতে গেলে মাদক ব্যবসায়ীরা তাদেরকে উত্তপ্ত করে। গত গতকাল (সোমবার) আমি এবং মাসুদ বাধা দিলে মাদক ব্যবসায়ী সাব্বির ও তার দল আমাদের উপরে হামলা করে। হামলায় আমি গুরুতর আহত হয়েছি। আমি বিচার চাই।

ইন্দোরকানি থানার অফিসার ইনচার্জ মারুফ হোসেন জানান, এ ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ