September 17, 2026, 10:41 pm
শিরনাম :
মনস্বিতা মহিলা ডিগ্রি কলেজে নজরুল বর্ষ উদযাপন কোটালীপাড়ার নাজিম এবার বিভাগীয় দাবা প্রতিযোগিতায় তালায় নেক্সাস প্রোগ্রামিংয়ের যুব অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত সার্টিফিকেট নির্ভর শিক্ষা নয়, আচরণগত পরিবর্তন ও মূল্যবোধের বিকাশ ঘটাতে হবে- জেলা প্রশাসক শহীদ সাইফুদ্দিনের ১২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শরণখোলায় ছাত্রশিবিরের বৃক্ষরোপণ কর্মসূচি পালন কোটালীপাড়ায় প্রতিপক্ষের বিরুদ্ধে ফলের গাছ কাটার অভিযোগ কোটালীপাড়ায় তিন ফার্মেসিকে ১১ হাজার টাকা জরিমানা দর্শনা চেকপোস্টে মেহেরপুর আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার রাজারহাটের নাজিমখানে ব্রিজের উচ্চতায় বিপজ্জনক সড়ক

রাজবাড়ীতে র‍্যাবের অভিযানে মোবাইল চোর চক্রের সদস্য গ্রেপ্তার

মো. নাহিদুল ইসলাম ফাহিম, রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ী জেলার সদর উপজেলার খানখানাপুর রাস্তাডাঙ্গা এলাকায় মোবাইল দোকানের টিনের চাল কেটে চুরির ঘটনায় চুরিকৃত ৩ টি মোবাইলফোনসহ আন্তঃজেলা মোবাইলচোর চক্রের ১ জন সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১০।

রোববার দিবাগত রাতে ফরিদপুর জেলার কোতোয়ালি থানাধীন পূর্ব গোয়ালচামট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

সোমবার (১০ নভেম্বর) বেলা পৌনে ৩ টার দিকে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানান র‌্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) ও সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার।

গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম অনিক হোসেন (২৩)। অনিক রাজবাড়ী সদর উপজেলার সজ্জনকান্দা গ্রামের বাসিন্দা লিটন খানের ছেলে।

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১০) জানায়, গত ১৮ অক্টোবর দিবাগত রাত আড়াইটার দিকে রাজবাড়ী জেলার খানখানাপুর রাস্তাডাঙ্গা এলাকার “মেসার্স আরাফ ট্রেডার্স ” নামের মোবাইল শোরুমের টিনের চাল কেটে ১৭টি মোবাইল ফোন ও ৪টি এয়ারপড চুরি হয়। চুরিকৃত মালামালের আনুমানিক মূল্য প্রায় সাড়ে ৩ লাখ টাকা। এ ঘটনায় রাজবাড়ী সদর থানায় মামলা দায়েরের পর তারা অভিযান চালিয়ে অনিককে গ্রেপ্তার করে। পরে অনিকের দেওয়া তথ্যে চুরিকৃত ৩টি মোবাইল উদ্ধার করা হয়।

র‌্যাব-১০-এর সহকারী পরিচালক (মিডিয়া) ও সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার জানান, “গ্রেপ্তার আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণপূর্বক তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ