July 27, 2026, 1:11 pm
শিরনাম :
ফকিরহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘের মালিকের মৃত্যু ৫০ ঘণ্টার মধ্যে আইনজীবী নিজাম হত্যা মামলার প্রধান আসামিসহ ৪ জন গ্রেপ্তার বাগেরহাটে ‘ক্লাইমেট জাস্টিস ফোরাম’ গঠন রাজবাড়ীতে আর্থিক প্রতারণার প্রতিবাদে ও টাকা ফেরতের দাবিতে মানববন্ধন পাথরঘাটায় জেলের ছদ্মবেশী সাংবাদিকের কাছ থেকে নৌ পুলিশের চাঁদা গ্রহণের ভিডিও ভাইরাল বাংলাদেশ প্রেসক্লাব ইউএইর সভাপতিতে সংবর্ধনা ঝালকাঠি জেলা পরিষদে মানবিকতার অনন্য দৃষ্টান্ত তালা হাসপাতালের ডাক্তার ও কর্মচারী সাসপেন্ড খালিয়াজুড়ির মেন্দিপুর ইউনিয়ন ভূমি অফিসে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ জামালপুরে ব্যবসায়ীদের মানববন্ধন

কালীগঞ্জে বিএনপির সংসদ সদস্য প্রার্থী এমপি মিলনের পক্ষে বিএনপির উঠান বৈঠক

মোঃ মুক্তাদির হোসেন, গাজীপুর প্রতিনিধি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-৫ কালীগঞ্জ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ধানের শীষের কান্ডারী গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব একেএম ফজলুল হক মিলনকে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে বিজয়ী করার লক্ষ্যে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১০ নভেম্বর) বিকেলে উপজেলার জামালপুর ইউনিয়ন ২নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে আয়োজিত উঠান বৈঠকে ওয়ার্ড বিএনপির সভাপতি মো. ওমর ফারুক খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব খালেকুজ্জামান বাবলু।

ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন সরকার এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান খান লাবলু, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মো. জাহাঙ্গীর কবির, জামালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব মো. হারুন অর রশীদ দেওয়ান, সদস্য মো. লুৎফর রহমান বেলাল, সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন সরকার, উপজেলা ওলামা দলের সভাপতি মাওলানা মো. আলী হোসেন।

বক্তাগণ আগামী জাতীয় নির্বাচনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান। এ সময় বক্তাগণ বলেন, আগামী জাতীয় নির্বাচনে সাবেক এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলনকে ধানের শীষের প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করুন। আমরা সব সময় আপনাদের সুখ-দুঃখে পাশে ছিলাম, আছি এবং আগামীতেও থাকব।

এ সময় উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও ভোটারগণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ