September 17, 2026, 9:59 pm
শিরনাম :
মনস্বিতা মহিলা ডিগ্রি কলেজে নজরুল বর্ষ উদযাপন কোটালীপাড়ার নাজিম এবার বিভাগীয় দাবা প্রতিযোগিতায় তালায় নেক্সাস প্রোগ্রামিংয়ের যুব অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত সার্টিফিকেট নির্ভর শিক্ষা নয়, আচরণগত পরিবর্তন ও মূল্যবোধের বিকাশ ঘটাতে হবে- জেলা প্রশাসক শহীদ সাইফুদ্দিনের ১২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শরণখোলায় ছাত্রশিবিরের বৃক্ষরোপণ কর্মসূচি পালন কোটালীপাড়ায় প্রতিপক্ষের বিরুদ্ধে ফলের গাছ কাটার অভিযোগ কোটালীপাড়ায় তিন ফার্মেসিকে ১১ হাজার টাকা জরিমানা দর্শনা চেকপোস্টে মেহেরপুর আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার রাজারহাটের নাজিমখানে ব্রিজের উচ্চতায় বিপজ্জনক সড়ক

সততা ও উন্নয়নের অঙ্গিকার নিয়ে ধানের শীষের প্রচারণায় সেলিম রেজা

মো. আমিনুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি 

সততা ও উন্নয়নের অঙ্গীকার নিয়ে ধানের শীষের পক্ষে নির্বাচনী প্রচারণায় ঝালকাঠ-১ আসনের বিভিন্ন স্থানে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হাবিবুর রহমান সেলিম রেজা। ছাত্র রাজনীতি থেকে গড়ে আসা সেলিম রেজা অত্যন্ত সৎ নিষ্ঠাবান ও আদর্শ নেতা। অবহেলিত রাজাপুর ও কাঁঠালিয়ার বিভিন্ন সমস্যা নিরসনের জন্য নিঃস্বার্থ ভাবে কাজ করে যাচ্ছেন তিনি।

রাজাপুর ও কাঁঠালিয়ার সাধারণ মানুষের জন্য তার ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানতে চাইলে তিনি বলেন, আমি যদি ঝালকাঠি-১ আসন থেকে মনোনয়ন পাই তাহলে ইনশাল্লাহ আমি জয়লাভ করব। আমি যদি জয়লাভ করতে পারি তাহলে আমি এলাকার জন্য যুব কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়ন কেন্দ্র গড়ে তুলবো,উন্নত সড়ক ও অবকাঠামোর ব্যবস্থা করব, নারী ক্ষমতায়নের কর্মসূচির ব্যবস্থা করব, উপকূলী এলাকায় ভেরি বাধ প্রকল্প বাস্তবায়ন করব, ঘূর্ণিঝড় আশ্রয়ন কেন্দ্র স্থাপন করব, রাজাপুর ও কাঁঠালিয়ার সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ করব, এলাকার জন্য শিল্প ও কলকারখানা স্থাপনের উদ্যোগ গ্রহণ করব, আমাদের অবহেলিত ঝালকাঠি-১ আসনকে মাদক ও চাঁদাবাজ মুক্ত করার চেষ্টা করব।

এছাড়াও তিনি সকলকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের পক্ষে কাজ করার জন্য আহ্বান জানান।

এলাকাবাসীর প্রত্যাশা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠি ১ আসন থেকে আমরা সৎ আদর্শবান, নিষ্ঠাবান শিক্ষিত মার্জিত প্রার্থী চাই আমরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ