July 26, 2026, 7:51 pm
শিরনাম :
খালিয়াজুড়ির মেন্দিপুর ইউনিয়ন ভূমি অফিসে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ জামালপুরে ব্যবসায়ীদের মানববন্ধন বান্দরবানে সদর ইউনিয়ন পরিষদে প্রশাসনিক ক্ষমতা পেলেন কৃষি কর্মকর্তা চাঁপাইনবাবগঞ্জে সবুজ বাংলাদেশ গড়ার উদ্যোগে বৃক্ষমেলা উদ্বোধন শ্যামনগরে জলাবদ্ধতায় ফসলের জমি পানিতে তলিয়ে আছে ১৭ বছরে মানুষ ভোটাধিকার সঠিকভাবে প্রয়োগ করতে পারেনি- এস এম জিলানী এহসান মোর্শেদ পিয়াল কে আহবায়ক করে মূলঘর ইউনিয়ন “মুক্তিযোদ্ধো প্রজন্ম সংসদ” এর আহবায়ক কমিটি গঠিত। পবিপ্রবিতে উদয় ভবনের নিলাম অনুষ্ঠিত আগের সরকারের দুর্নীতির তদন্ত করে পরিকল্পিত বেড়িবাঁধ নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী টুকু যশোরের বাঘারপাড়ায় এনসিপির পথসভায় হাসনাত আব্দুল্লাহ

রাজবাড়ীতে প্রাথমিকের সঙ্গীত ও শারীরিক শিক্ষা শিক্ষক পদ পুনর্বহালের দাবিতে সাংস্কৃতিক মিছিল ও সমাবেশ

মো. নাহিদুল ইসলাম ফাহিম, রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীতে ‘সংগীত শিক্ষা অপরাধ নয়, এটি আমাদের শিশুর মৌলিক অধিকার’  স্লোগানে প্রাথমিক শিক্ষায় সংগীত ও শারীরিকশিক্ষা বিষয়ে শিক্ষক পদ পুনর্বহালের দাবিতে সাংস্কৃতিক আবহে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৯ নভেম্বর) রাজবাড়ী জেলা শহরের ঐত্যিবাহী আজাদী ময়দানে রাজবাড়ী জেলার সাধারণ শিক্ষার্থী ও সাংস্কৃতিক কর্মীর ব্যানারে এ প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়।

 

সাংস্কৃতিক সংগঠক রেজওয়ান হোসেনের সমন্বয়ে সমাবেশে বক্তব্য দেন গোয়ালন্দ রাবেয়া ইদ্রিস মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুল কাদের, জনপ্রিয় সঙ্গীতশিল্পী সোহেল ভেঁড়ো,  বাংলাদেশ বেতার শিল্পী ও সাংস্কৃতিক কর্মী নাজমুল হক সাবু, কলেজ শিক্ষার্থী ফয়সাল আহম্মেদ প্রমুখ। এসময় জেলার বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, সাংস্কৃতিক কর্মী, সাহিত্যিক, সংগীতশিল্পী ও সাধারণ নাগরিকবৃন্দ উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা বলেন, সংগীত ও শারীরিক শিক্ষা কোনো বিলাসিতা নয়, বরং শিশুর মানসিক, নৈতিক ও সৃজনশীল বিকাশের মৌলিক উপাদান। সংগীত শেখায় অনুভব করা, সহানুভূতি গড়ে তোলা; আর শারীরিক শিক্ষা শেখায় শৃঙ্খলা, শক্তি ও আত্মনিয়ন্ত্রণ। এই দুটি বিষয় বাদ দিলে শিশুর বিকাশ অসম্পূর্ণ থেকে যায়।

 

তারা বলেন, এই আন্দোলন কোনো একক গোষ্ঠীর নয় বরং এই আন্দোলনটি প্রতিটি শিশুর, প্রতিটি অভিভাবকের, প্রতিটি নাগরিকের ন্যায্য অধিকার রক্ষার আন্দোলন। এসময় সকলের স্বার্থের এ আন্দোলনে সকলকে শামিল হওয়ার আহ্বান জানান তারা।

সমাবেশ শেষে প্রতিবাদ স্বরূপ গানের পরিবেশনা ও প্রতীকী সাংস্কৃতিক মিছিলের আয়োজন করা হয়। এতে জেলার বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সাংস্কৃতিক ব্যক্তিরা অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ