July 27, 2026, 1:09 pm
শিরনাম :
ফকিরহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘের মালিকের মৃত্যু ৫০ ঘণ্টার মধ্যে আইনজীবী নিজাম হত্যা মামলার প্রধান আসামিসহ ৪ জন গ্রেপ্তার বাগেরহাটে ‘ক্লাইমেট জাস্টিস ফোরাম’ গঠন রাজবাড়ীতে আর্থিক প্রতারণার প্রতিবাদে ও টাকা ফেরতের দাবিতে মানববন্ধন পাথরঘাটায় জেলের ছদ্মবেশী সাংবাদিকের কাছ থেকে নৌ পুলিশের চাঁদা গ্রহণের ভিডিও ভাইরাল বাংলাদেশ প্রেসক্লাব ইউএইর সভাপতিতে সংবর্ধনা ঝালকাঠি জেলা পরিষদে মানবিকতার অনন্য দৃষ্টান্ত তালা হাসপাতালের ডাক্তার ও কর্মচারী সাসপেন্ড খালিয়াজুড়ির মেন্দিপুর ইউনিয়ন ভূমি অফিসে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ জামালপুরে ব্যবসায়ীদের মানববন্ধন

বাগমারায় নির্বাচিত হলে বেকার যুবকদের যোগ্যতা অনুযায়ী কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে: ডা. আ. বারী

বাগমারা (রাজশাহী) প্রতিনিধি

রাজশাহীর বাগমারা উপজেলার ৫নং আউচপাড়া ইউনিয়ন জামায়াতে ইসলামী আয়োজিত ওয়ার্ড কর্মীসভা ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার বিকেল ৫টার সময় মুগাইপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আউচপাড়া ইউনিয়ন জামায়াতে ইসলামী’র আমীর আল-আমিন হক এবং সঞ্চালনা করেন ইউনিয়ন যুব বিভাগের সভাপতি আফজাল হোসেন।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগমারা উপজেলা জামায়াতে ইসলামী’র নায়েবে আমীর ও জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডা. আ. বারী।

প্রধান অতিথির বক্তব্যে ডা. আ. বারী বলেন, “আপনারা জামায়াতে ইসলামীকে ভোট দিয়ে বাংলাদেশকে ন্যায় ও ইনসাফের ভিত্তিতে পরিচালিত করার সুযোগ দিন। আমরা নির্বাচিত হলে দেশে সন্ত্রাস, চাঁদাবাজি ও দুর্নীতিমুক্ত একটি সমাজ গঠন করবো। বেকার যুবকদের যোগ্যতার ভিত্তিতে কর্মসংস্থানের ব্যবস্থা নিশ্চিত করা হবে।”

কর্মীসভা ও সুধী সমাবেশে আরও উপস্থিত ছিলেন বাগমারা উপজেলা জামায়াতে ইসলামী’র আমীর মাস্টার কামরুজ্জামান হারুন, সেক্রেটারি অধ্যাপক অহিদুল ইসলাম, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অধ্যাপক আইনুল হক, ভবানীগঞ্জ পৌর জামায়াতে ইসলামী’র আমীর আশরাফুল ইসলাম আশিক, পশ্চিম বাগমারা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মিকদাদ, সাবেক সভাপতি মাস্টার সাইফুল ইসলামসহ আউচপাড়া ইউনিয়নের জামায়াতে ইসলামী ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ