July 27, 2026, 12:05 pm
শিরনাম :
বাগেরহাটে ‘ক্লাইমেট জাস্টিস ফোরাম’ গঠন রাজবাড়ীতে আর্থিক প্রতারণার প্রতিবাদে ও টাকা ফেরতের দাবিতে মানববন্ধন পাথরঘাটায় জেলের ছদ্মবেশী সাংবাদিকের কাছ থেকে নৌ পুলিশের চাঁদা গ্রহণের ভিডিও ভাইরাল বাংলাদেশ প্রেসক্লাব ইউএইর সভাপতিতে সংবর্ধনা ঝালকাঠি জেলা পরিষদে মানবিকতার অনন্য দৃষ্টান্ত তালা হাসপাতালের ডাক্তার ও কর্মচারী সাসপেন্ড খালিয়াজুড়ির মেন্দিপুর ইউনিয়ন ভূমি অফিসে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ জামালপুরে ব্যবসায়ীদের মানববন্ধন বান্দরবানে সদর ইউনিয়ন পরিষদে প্রশাসনিক ক্ষমতা পেলেন কৃষি কর্মকর্তা চাঁপাইনবাবগঞ্জে সবুজ বাংলাদেশ গড়ার উদ্যোগে বৃক্ষমেলা উদ্বোধন

এবারের নির্বাচনে বিএনপি সর্বাধিক আসনে বিজয়ী হয়ে সরকার গঠন করবে- সেলিমুজ্জামান সেলিম

গোপালগঞ্জ প্রতিনিধি

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-১ (কাশিয়ানী-মুকসুদপুর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী সেলিমুজ্জামান সেলিম বলেছেন,”আগামী জাতীয় সংসদ নির্বাচন শুধু একটি ভোটের লড়াই নয়; এটি গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার ফিরিয়ে আনার আন্দোলন। এবারের নির্বাচনে বিএনপি সর্বাধিক আসনে বিজয়ী হয়ে সরকার গঠন করবে।”

শনিবার ( ৮ নবেম্বর) বিকাল সাড়ে ৫টায় গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার মহারাজপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের আয়োজিত এক কর্মীসভায় তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, “আমরা যদি গোপালগঞ্জ-১ আসনে বিজয় অর্জন করতে না পারি, তাহলে এলাকার উন্নয়ন ও জনগণের স্বার্থে প্রতিনিধিত্বের সুযোগ হাতছাড়া হবে। তাই সবাইকে ঐক্যবদ্ধভাবে ধানের শীষে ভোট দিয়ে বিজয় নিশ্চিত করতে হবে।”

সেলিমুজ্জামান আরও বলেন, দলের শৃঙ্খলা, ঐক্য ও আদর্শের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, “স্বেচ্ছাসেবক দলের প্রতিটি কর্মীকে দলের আদর্শে অনুপ্রাণিত হয়ে জনগণের পাশে দাঁড়াতে হবে। জনগণের অধিকার রক্ষায় স্বেচ্ছাসেবক দলই হবে প্রকৃত সেবক এবং বিএনপির ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন হলে জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠিত হবে এবং রাষ্ট্রের সব প্রতিষ্ঠান জনগণের কাছে জবাবদিহিতার আওতায় আসবে।

এ সময় উপস্থিত ছিলেন, মুকসুদপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুস ছালাম খান, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম রাজু, সাবেক উপজেলা বিএনপি সভাপতি মিজানুর রহমান লিপু মিয়া, সাবেক পৌর মেয়র সাজ্জাদ করিম মন্টু, বাটিকামারী স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ শিশির মণ্ডল, সাবেক যুবদল কেন্দ্রীয় কমিটির সহ-সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মাহামুদুল হাসান বাপ্পী, সাবেক পৌর কাউন্সিলর মোয়াজ্জেম হোসেন মিন্টু, ব্যারিস্টার সাজিদ আহমেদ, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আনিচুর রহমান লিমন, পৌর বিএনপির সভাপতি আবুল বাসার টুল্টু, সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু, সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক মেহেদী হাসান বিপ্লব, সদস্য সচিব আব্দুল কাইয়ূম মুন্সি, যুগ্ম আহ্বায়ক মোস্তফা গাজী ও স্বেচ্ছাসেবকদল নেতা কাজী হাসিব রানাসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

কর্মীসভা শেষে মহারাজপুর ঠাকুরবাড়ি রাধা গোবিন্দ মন্দির ও নিশাতলা রাধা গোবিন্দ মন্দিরে আয়োজিত নামযজ্ঞ অনুষ্ঠান পরিদর্শন করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-১ (কাশিয়ানী-মুকসুদপুর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী সেলিমুজ্জামান সেলিম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ