September 17, 2026, 9:59 pm
শিরনাম :
মনস্বিতা মহিলা ডিগ্রি কলেজে নজরুল বর্ষ উদযাপন কোটালীপাড়ার নাজিম এবার বিভাগীয় দাবা প্রতিযোগিতায় তালায় নেক্সাস প্রোগ্রামিংয়ের যুব অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত সার্টিফিকেট নির্ভর শিক্ষা নয়, আচরণগত পরিবর্তন ও মূল্যবোধের বিকাশ ঘটাতে হবে- জেলা প্রশাসক শহীদ সাইফুদ্দিনের ১২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শরণখোলায় ছাত্রশিবিরের বৃক্ষরোপণ কর্মসূচি পালন কোটালীপাড়ায় প্রতিপক্ষের বিরুদ্ধে ফলের গাছ কাটার অভিযোগ কোটালীপাড়ায় তিন ফার্মেসিকে ১১ হাজার টাকা জরিমানা দর্শনা চেকপোস্টে মেহেরপুর আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার রাজারহাটের নাজিমখানে ব্রিজের উচ্চতায় বিপজ্জনক সড়ক

কাঁঠালিয়ার চেঁচরীরামপুরে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সৈকতের নির্বাচন প্রস্তুতি সভা অনুষ্ঠিত

মো. আমিনুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার ১নং চেঁচরীরামপুর ইউনিয়নে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে নির্বাচনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেলে ইউনিয়ন পরিষদ চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী গোলাম আজম সৈকত।

প্রধান বক্তা ছিলেন ঝালকাঠি জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক চাষী নান্না খলিফা। বিশেষ বক্তা ছিলেন ঝালকাঠি জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক সরদার সাফায়েত হোসেন।

সভায় আরও বক্তব্য রাখেন, মিজানুর রহমান আকন, জাকির হোসেন কিসলু সিকদার, খাইরুল আলম খোকন, ফজলুর রহমান ফুল, গোলাম কবির, রেজাউল করিম, আব্দুল মালেক তালুকদার, জাকির হোসেন পান্না মুন্সি, লীনা পারভীন।

সভাপতিত্ব করেন চেচরিরামপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি মোঃ আনিসুর রহমান মিয়া। অনুষ্ঠান সঞ্চালনা করেন চেঁচরীরামপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ মান্নান হাওলাদার।

বক্তারা আসন্ন নির্বাচনে ধানের শীষের পক্ষে ভোট দেয়ার আহ্বান জানান এবং তৃণমূল পর্যায়ে সাংগঠনিক শক্তি আরও সুদৃঢ় করার ওপর গুরুত্ব আরোপ করেন।আয়োজনে জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি, সহযোগী ও অঙ্গসংগঠন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ