September 19, 2026, 3:44 pm
শিরনাম :
সৈয়দ মঞ্জুর আহমেদ নওরোজ ও সৈয়দ ফিরোজ আহমেদের সুস্থতা কামনায় দোয়া বীর মুক্তিযোদ্ধা গেজেটে অন্তর্ভুক্তি দাবিতে অবসরপ্রাপ্ত ইপিাআর সদস্যর সংবাদ সম্মেলন ফকিরহাটে ডেঙ্গু প্রতিরোধে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে লার্ভা নিধন অভিযান সালিনাবক্সা দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার সড়ক দুর্ঘটনায় নিহত কোটালীপাড়ায় পদ্মবিলে ঘুরতে গিয়ে মাঝিদের হামলায় পর্যটক আহত গড়িয়া ঢালুয়া নবপল্লীর শিক্ষার্থী সিদ্ধিকার নৃত্য প্রতিযোগিতায় শ্রেষ্ঠত্ব অর্জন বাগমারায় ইউপি সদস্যকে মারধরের প্রতিবাদে মানববন্ধন বাগমারা উপজেলা প্রেসক্লাবের প্রধান কার্যালয় উদ্বোধন রাজশাহীতে নারীসহ সাবেক ওসি আটক কাঁঠালিয়ায় বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত

শান্তি-শৃঙ্খলা রক্ষায় সেনা অভিযান, গাজীপুরে শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার নিয়ে সেনাবাহিনীর ব্রিফিং

মোঃসুলতান মাহমুদ, গাজীপুর প্রতিনিধি

গাজীপুরে চিহ্নিত সন্ত্রাসী ও ডাকাত দলের সর্দার এনামুল হক মোল্লাকে গ্রেফতারের ঘটনাকে কেন্দ্র করে একটি স্বার্থান্বেষী মহল উদ্দেশ্য প্রণোদিতভাবে অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

শুক্রবার (৭ নভেম্বর) সকালে গাজীপুর মহানগরের ধান গবেষণা ইনস্টিটিউট এলাকায় সেনা ক্যাম্পে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এ তথ্য জানান লেফটেন্যান্ট কর্নেল মোঃ লুৎফর রহমান।
তিনি বলেন, “আমরা কোনো ব্যক্তি বা দলের পক্ষে বা বিপক্ষে নই। সেনাবাহিনী সবসময় ন্যায়ের পক্ষে, দেশের পক্ষে এবং জনগণের নিরাপত্তার স্বার্থে কাজ করে।”

লেফটেন্যান্ট কর্নেল লুৎফর রহমান জানান, বৃহস্পতিবার (৬ নভেম্বর) ভোর রাতে গাজীপুর আর্মি ক্যাম্পের তত্ত্বাবধানে পুলিশ ও র্যাবের সহযোগিতায় শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নে একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শ্রীপুর এলাকার চিহ্নিত সন্ত্রাসী, ওয়ারেন্টভুক্ত আসামি ও ডাকাত দলের সর্দার এনামুল হক মোল্লাকে তার নিজ বাসার পানির ট্যাংকের ভেতর থেকে গ্রেফতার করা হয়।

একই অভিযানে তার আরও ছয়জন সহযোগীকেও আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে দুটি বিদেশি পিস্তল, তিনটি ম্যাগাজিন, চার রাউন্ড গুলি, দুটি ইলেকট্রিক শক মেশিন, চারটি ওয়াকিটকি সেট, দুটি লাইসেন্সবিহীন মোটরসাইকেল ও বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, একটি গোষ্ঠী এই অভিযানকে রাজনৈতিক রঙ দিয়ে ভিন্ন খাতে প্রবাহিত করার অপচেষ্টা চালাচ্ছে, যা সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর। তারা আরও বলেন, সেনাবাহিনী কোনো ব্যক্তি নয়, বরং দেশের শান্তি, শৃঙ্খলা ও জনগণের নিরাপত্তার জন্য কাজ করে যাচ্ছে। অপপ্রচারকারীদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

লুৎফর রহমান আরও জানান, এনামুল হক মোল্লার বিরুদ্ধে শ্রীপুর থানায় একাধিক ডাকাতি, অস্ত্র ও সন্ত্রাসমূলক মামলার রেকর্ড রয়েছে, যেগুলোর কিছুতে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি হয়েছে।
সংবাদ সম্মেলনের শেষে সেনাবাহিনী জনগণের সহযোগিতার জন্য ধন্যবাদ জানায় এবং ভবিষ্যতেও সন্ত্রাসবিরোধী অভিযানে সহায়তা করার আহ্বান জানায়। তারা জানান, গাজীপুরে শান্তি-শৃঙ্খলা রক্ষা ও অবাধ, সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে সেনাবাহিনীর সন্ত্রাসবিরোধী অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ